নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নে মো. বাহার উল্যা (৪০) নামের এক সৌদি আরব প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এক মাস আগে প্রেমিকের সঙ্গে তার স্ত্রী বিবি রহিমা আক্তার নিপু (৩৩) পালিয়ে যাওয়ায় ক্ষোভে বাহার উল্যাহ আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ৩ নম্বর ওয়ার্ড পশ্চিম নাটেশ্বর গ্রামের হাজীর আলী আদনান মাস্টার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত বাহার উল্যা ওই বাড়ির আবদুল মন্নানের ছেলে। তিনি একজন সৌদি আরব প্রবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিকভাবে কয়েক বছর আগে বিবি রহিমা আক্তার নিপুর সঙ্গে বিয়ে হয় বাহার উল্যার। এটি তাঁর দ্বিতীয় বিয়ে ছিল। রহিমার ঘরে তার একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের কয়েক মাস পর পুনরায় সৌদি আরব চলে যায় বাহার। এরই মধ্যে অন্য ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন নিপু। ওই সম্পর্কের সূত্র ধরে এক মাস আগে সেই প্রেমিকের সঙ্গে নিজের ছেলেকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান রহিমা আক্তার নিপু। বিষয়টি জানার পর বিদেশ থেকে সপ্তাহ আগে দেশে ফিরে আসেন বাহার। পরবর্তী সময়ে বিভিন্নভাবে স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা করে ব্যার্থ হন তিনি। এ ঘটনায় মানুষিকভাবে ভেঙে পড়েন বাহার।
নাটেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন খোকন বিষয়টি নিশ্চিত করে জানান, স্ত্রী পালিয়ে যাওয়ার খবরে দেশে আসেন বাহার। বিষয়টি নিয়ে তিনি মানুসিকভাবে হতাশ হয়ে পড়েন। এ ঘটনার জেরে বুধবার দুপুরে নিজের বসতঘরের একটি কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বাহার।
সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে জানা গেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৬ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
৯ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৪ দিন আগে