ঢাকা: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার হারুন অর রশীদ বলেছেন, গুলশান থানা-পুলিশ যদি ডিবি পুলিশকে 'রিকুইজিশন' দেয় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকেও গ্রেপ্তার করা হবে।
সোমবার দুপুরে অভিনেত্রী পরীমণিকে ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে করা মামলার আসামিদের গ্রেপ্তারের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
যুগ্ম-কমিশনার হারুন অর রশীদ বলেন, পরীমণির ঘটনায় সাভার থানায় মামলা হলেও আসামি উত্তরায় থাকেন। সাভার থানা-পুলিশ আমাদেরকে 'রিকুইজিশন' দেওয়ার ফলে আমরা তড়িৎ ব্যবস্থা নিয়েছি। বসুন্ধরা এমডির ব্যাপারে গুলশান থানা-পুলিশ 'রিকুইজিশন' দিলেও আমরা একই ধরনের ব্যবস্থা নিব।
এদিকে মুনিয়ার 'আত্মহত্যা প্ররোচনার' মামলার দেড় মাস হলেও তদন্তের কূল-কিনারা করতে পারেনি তদন্তকারী কর্মকর্তারা। এমনকি অভিযুক্ত বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদও করেননি।
সম্প্রতি, পরীমণিকে ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে বিষয়টি আসার ২৪ ঘণ্টার মধ্যেই মামলার প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর থেকেই মুনিয়া আত্মহত্যা প্ররোচনার মামলার আসামিকে গ্রেপ্তারের বিষয়টি আলোচনা উঠেছে।
গত ২৬ এপ্রিল গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়া নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার রাতেই তরুণীর পরিবারের পক্ষ থেকে 'আত্মহত্যার প্ররোচনার' মামলায় অভিযুক্ত করা হয় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে। মামলার আসামি হিসেবে আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ২৭ এপ্রিল পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মুখ্য মহানগর হাকিম তা মঞ্জুর করেন।

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৬ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
৯ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৪ দিন আগে