ঢাকার শাহবাগে নিজ দলের পক্ষে প্রচারপত্র বিলি করার সময় প্রকৌশলী মুহাম্মদ ইনামুল হককে শারীরিকভাবে লাঞ্ছনাকারী বানি আমিন ঘটনার জন্য অনুতপ্ত। ঘটনার পর তীব্র সমালোচনার মুখে পড়ে তিনি অনুপ্ত হয়েছেন। মোবাইল ফোনে এই প্রতিবেদকের কাছে তিনি অভিব্যক্তি প্রকাশ করেন।
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের বাসিন্দা বানি আমিন গত বছর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি নির্বাচিত হন। তিনি হত্যা মামলার আসামি। এ ছাড়া বেশ কয়েকটি মামলা ছিল তাঁর নামে। তবে সেসব মামলায় বেকসুর খালাস পেয়েছেন তিনি।
জানা গেছে, ঘটনার দিন ঢাকায় আওয়ামী লীগের সম্মেলনে যোগদান শেষে ফেরার পথে শাহবাগে প্রকৌশলী মুহাম্মদ ইনামুল হককে নিজ দলের প্রচারপত্র বিলি করার সময় শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এই ঘটনা ফেসবুকে ছড়িয়ে পড়লে সর্বত্র সমালোচনার ঝড় ওঠে। এরপর থেকে তিনি আত্মগোপনে চলে যান। গত সোমবার বিকেলে গিয়ে বাড়ি তালাবদ্ধ পাওয়া যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের একাধিক ব্যক্তি জানান, বানি আমিনের বিরুদ্ধে এলাকায় কেউ কথা বলার সাহস রাখে না। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি বেপরোয়া জীবন যাপন করছেন।
তবে বানি আমিনকে বাড়িতে পাওয়া না গেলেও মোবাইল ফোনে তাঁর সঙ্গে কথা হয়। তিনি বলেন, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা। তাঁকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। ঢাকার ঘটনায় আমি খুব বিব্রত। জেলা
কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন আমার অভিভাবক। তাঁর সঙ্গে কথা বলে করণীয় ঠিক করব।’
জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন বলেন, বানি আমিন যে ঘটনা ঘটিয়েছে তা ঠিক হয়নি। তবে প্রকৌশলী ইনামুর রহমানের এমন কর্মসূচিও গ্রহণযোগ্য নয়।

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৬ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
৯ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৪ দিন আগে