
ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের প্রভাবে নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছায় বিটকয়েনের দর। ক্রিপ্টোকারেন্সি খাতকে ডিরেগুলেশন করার অর্থাৎ নিয়ন্ত্রণ না করার ইঙ্গিত দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন ট্রাম্প।
গতকাল সোমবার বিটকয়েনের দাম ১ লাখ ৯ হাজার ২৪১ ডলারের সর্বোচ্চ শিখরে পৌঁছে; পরে কিছুটা কমে ১ লাখ ৭ হাজার ৫০০ ডলারে স্থির হয়। বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন ট্রাম্প নির্বাচনে জয়ের পর থেকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ডিসেম্বরের শুরুতে এটি প্রথমবারের মতো ১ লাখ ডলার অতিক্রম করে।
ক্রিপ্টোকারেন্সি সমর্থক পল অ্যাটকিনসকে ট্রাম্প মার্কিন সিকিউরিটিজ নিয়ন্ত্রক সংস্থার প্রধান হিসেবে মনোনীত করার পর এই শিল্পে ডিরেগুলেশনের আশাবাদ আরও বেড়ে যায়। একসময় ট্রাম্প ক্রিপ্টোকারেন্সিকে ‘প্রতারণা’ বললেও এখন তিনি এর বড় সমর্থক হয়ে উঠেছেন এবং নির্বাচনী প্রচারণায় এর পক্ষে বক্তব্যও দিয়েছেন।
সপ্তাহান্তে ট্রাম্প নিজের নামে ক্রিপ্টোকারেন্সি $TRUMP চালু করেন, যা মিম কয়েন হিসেবে পরিচিত। এরপর বাজারে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং এর বাজারমূল্য কয়েক বিলিয়ন ডলারে পৌঁছায়।
সুইসকোট ব্যাংকের জ্যেষ্ঠ বিশ্লেষক ইপেক ওজকারডেস্কায়া বলেন, ‘ট্রাম্পের নীতিগুলো মিশ্র প্রভাব ফেলতে পারে। তার প্রবৃদ্ধিমুখী ও ডিরেগুলেশনের নীতি অর্থনীতির জন্য ইতিবাচক হলেও শুল্ক নীতিমালার কারণে মূল্যস্ফীতি বাড়ার সম্ভাবনা রয়েছে।’
ক্রিপ্টোকারেন্সি বরাবরই আলোচনায় রয়েছে, যার মধ্যে রয়েছে এর উচ্চমূল্যের অস্থিরতা এবং উল্লেখযোগ্য কিছু প্রতিষ্ঠানের পতন, বিশেষত এফটিএক্স এক্সচেঞ্জের ধস। ২০০৮ সালে সতোশি নাকামোটো ছদ্মনামে একজন ব্যক্তি বা দল বিটকয়েনের ধারণা দেন। এটি মূলধারার আর্থিক প্রতিষ্ঠানের বিকল্প হিসেবে একটি বিকেন্দ্রীভূত প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্য নিয়ে চালু করা হয়েছিল।

ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
২ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
৩ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
১০ ঘণ্টা আগে