
টেক ট্রিপ লিমিটেড নামে একটি অনলাইন ট্রাভেল এজেন্সির যাত্রা শুরু হয়েছে। নতুন এই উদ্যোগ বাজারে এনেছে স্বনামধন্য ইউএস-বাংলা গ্রুপ। প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম লীলাভূমি মালদ্বীপে একটি স্মারক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করে টেক ট্রিপ। আজ বৃহস্পতিবার ইউএস-বাংলা গ্রুপের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টেক ট্রিপের লক্ষ্য বাংলাদেশের ক্রমবর্ধমান সমৃদ্ধিশীল ভ্রমণ বাণিজ্যের চাহিদা মেটানো, যা বছরে প্রায় ১০ শতাংশ হারে প্রসারিত হচ্ছে। ইউএস-বাংলা এয়ারলাইনসের সহযোগিতায় প্রতিষ্ঠানটি তার বিটুবি এজেন্টদের ভ্রমণশিল্পের সময়োপযোগী শীর্ষস্থানীয় কমিশন কাঠামো, গ্রুপ টিকিটিং সুবিধা, হলিডে প্যাকেজ সহায়তা এবং বিভিন্ন এয়ারলাইনস থেকে বিশেষ ভাড়ার আকারে অতুলনীয় সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে।
বাংলাদেশ ও নেপালের ট্রাভেলপোর্ট জিডিএসের সাবেক আঞ্চলিক প্রধান দারাজ মাহমুদের নেতৃত্বে টেক ট্রিপ টিমটি ইন্ডাস্ট্রির অভিজ্ঞদের সমন্বয়ে গঠিত। এই টিমে রয়েছেন বাংলাদেশে ইন্ডিগোর সাবেক হেড অব সেলস মাহদী কবির এবং বিভিন্ন এয়ারলাইনসের শীর্ষ পর্যায়ে কাজ করা নুরুদ্দিন শরীফসহ ট্রাভেল ইন্ডাস্ট্রির আরও অনেক অভিজ্ঞ মুখ এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে টেক ট্রিপের ভবিষ্যৎ ভাবনা নিয়ে দারাজ মাহমুদ বলেন, ‘এখন পর্যন্ত ভ্রমণশিল্পের একটি ছোট অংশ অনলাইন ট্রাভেল এজেন্সি দ্বারা ট্যাপ করা হয়েছে, যা সম্প্রসারণের জন্য কাজ করছে এবং এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিভঙ্গির সঙ্গে সংগতিপূর্ণ। বর্তমানে ডিজিটাল বাংলাদেশ ও ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশ গঠনে নতুন নতুন উদ্যোক্তা এই শিল্পকে এগিয়ে নিতে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় টেক ট্রিপ গঠন করা হয়েছে, যা দিয়ে ভ্রমণশিল্পের ভবিষ্যৎকে আরও বেশি পর্যটক ও জনবান্ধব করে তুলতে পারবে। টেক ট্রিপ লিমিটেড এই শিল্পের ক্রমবর্ধমান চাহিদা পূরণে প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে পর্যটন ও কর্মসংস্থানের বাজারকে সুরক্ষিত করবে।’
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনুষ্ঠানে ইউএস-বাংলার কান্ট্রি ম্যানেজার, সেলস ম্যানেজার এবং বিভিন্ন এয়ারলাইনসের প্রতিনিধিদের পাশাপাশি শিল্প বিশেষজ্ঞরা যোগ দেন।

তেলের দাম বাড়ার পেছনে প্রধান কারণ হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়া। বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশেরও বেশি এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। তেহরানের পক্ষ থেকে জাহাজ চলাচলে সতর্কবার্তা দেওয়ার পর অধিকাংশ বড় তেল কোম্পানি, ট্যাংকার মালিক এবং ট্রেডিং হাউজ এই রুট দিয়ে
৮ ঘণ্টা আগে
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ১৫০টি বিশালাকার ট্যাংকার এখন হরমুজ প্রণালির বাইরে খোলা সমুদ্রে নোঙর ফেলে অবস্থান করছে। এর মধ্যে অপরিশোধিত তেল এবং এলএনজি বাহী জাহাজের সংখ্যাই বেশি। এ ছাড়া প্রণালির অপর প্রান্তেও কয়েক ডজন জাহাজ স্থির
১২ ঘণ্টা আগে
তেলসমৃদ্ধ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্ববাজারে তেলের দামে এ ঘটনার বড় ধরনের প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম দিন বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই তেলের দাম ৯ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
১২ ঘণ্টা আগে
রাজশাহী বিভাগ সমিতি ঢাকার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদ আসর রাজধানীর বিআইএম হলরুমে আনন্দঘন পরিবেশে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত রাজশাহী বিভাগের আট জেলার বিভিন্ন শ্রেণি-পেশার দেড় শতাধিক মানুষ অংশ নেন।
১২ ঘণ্টা আগে