২৪ বিলিয়ন ডলার মূল্যমানের ১৫০টি এয়ারবাস এ৩২১ নিও কেনার ঘোষণা দিয়েছে স্বল্প খরচের বিমান সংস্থা ফ্লাইদুবাই, যা তাদের বহরকে দ্বিগুণের বেশি বৃদ্ধি করবে। আজ মঙ্গলবার দুবাই এয়ারশোতে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
ফ্লাইদুবাইয়ের বিবৃতিতে বলা হয়েছে, সমঝোতা স্মারকের আওতায় বিমানগুলোর ডেলিভারি ২০৩১ সাল থেকে শুরু হবে। প্রতিষ্ঠানটির ইতিহাসে এটিই প্রথম এয়ারবাস অর্ডার।
দুবাই এয়ারশোতে এক সংবাদ সম্মেলনে চেয়ারম্যান শেখ আহমেদ বিন সাঈদ আল মাকতুম বলেন, বহর সম্প্রসারণ ও বৈচিত্র্য আনতে এই অর্ডার আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
বর্তমানে রাষ্ট্রমালিকানাধীন দুবাইভিত্তিক এই এয়ারলাইনটির বহরে রয়েছে ৯৫টি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ।
বিবৃতিতে আরও বলা হয়, নতুন চুক্তিতে ১৫০টি নিশ্চিত অর্ডারের পাশাপাশি রয়েছে আরও ১০০টি অপশন, যা দুবাইয়ের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি পরিকল্পনার প্রতি ফ্লাইদুবাইয়ের আস্থাকে প্রতিফলিত করে।
এদিকে একই এয়ারশোতে আবুধাবি ভিত্তিক ইতিহাদও ১৬টি এয়ারবাস কেনার ঘোষণা দিয়েছে, যার মধ্যে রয়েছে ছয়টি এ৩৩০-৯০০, সাতটি এ৩৫০-১০০০ এবং তিনটি এ৩৫০ এফ।
গতকাল মঙ্গলবার ফ্লাইদুবাই স্পেসএক্সের সঙ্গে একটি চুক্তিও করেছে, যার মাধ্যমে তাদের পুরো বহরে স্টারলিংক স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা চালু করা হবে। এর আগের দিন এমিরেটসও এ সেবা চালুর ঘোষণা দেয়।
পাশাপাশি গত সোমবার মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এই দ্বিবার্ষিক এয়ারশোতে ফ্লাইদুবাইয়ের সহপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত এমিরেটস ৩৮ বিলিয়ন ডলারের চুক্তিতে ৬৫টি বোয়িং অর্ডার করেছে।

তেলের দাম বাড়ার পেছনে প্রধান কারণ হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়া। বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশেরও বেশি এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। তেহরানের পক্ষ থেকে জাহাজ চলাচলে সতর্কবার্তা দেওয়ার পর অধিকাংশ বড় তেল কোম্পানি, ট্যাংকার মালিক এবং ট্রেডিং হাউজ এই রুট দিয়ে
৮ ঘণ্টা আগে
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ১৫০টি বিশালাকার ট্যাংকার এখন হরমুজ প্রণালির বাইরে খোলা সমুদ্রে নোঙর ফেলে অবস্থান করছে। এর মধ্যে অপরিশোধিত তেল এবং এলএনজি বাহী জাহাজের সংখ্যাই বেশি। এ ছাড়া প্রণালির অপর প্রান্তেও কয়েক ডজন জাহাজ স্থির
১২ ঘণ্টা আগে
তেলসমৃদ্ধ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্ববাজারে তেলের দামে এ ঘটনার বড় ধরনের প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম দিন বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই তেলের দাম ৯ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
১২ ঘণ্টা আগে
রাজশাহী বিভাগ সমিতি ঢাকার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদ আসর রাজধানীর বিআইএম হলরুমে আনন্দঘন পরিবেশে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত রাজশাহী বিভাগের আট জেলার বিভিন্ন শ্রেণি-পেশার দেড় শতাধিক মানুষ অংশ নেন।
১২ ঘণ্টা আগে