কলেজ অব আমেরিকান প্যাথলজিস্টের (ক্যাপ) অ্যাক্রেডিটেশন কমিটি ল্যাবএইড লিমিটেডের (ডায়াগনস্টিকস) ধানমন্ডি শাখাকে অ্যাক্রেডিটেশন দিয়েছে। ক্যাপের অ্যাক্রেডিটেশন কমিটি সম্প্রতি ল্যাবএইডের ধানমন্ডি শাখা পরিদর্শনের পর এ অ্যাক্রেডিটেশন দেয়। দেশে প্রথম ক্যাপের অ্যাক্রেডিটেশন পেল ল্যাবএইড। বিশ্বব্যাপী ৮,০০০ টিরও বেশি ক্যাপ অ্যাক্রেডিটেশন প্রাপ্ত ল্যাবরেটরিগুলোর মধ্যে একটি এখন ল্যাবএইড।
ক্যাপ অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার আওতায় পরিদর্শকেরা ল্যাবরেটরির রেকর্ড এবং বিগত দুই বছরের ল্যাব পরীক্ষা পদ্ধতির যাবতীয় মান নিয়ন্ত্রণ পরীক্ষা-নিরীক্ষা করেন। এ ছাড়া পরিদর্শকেরা কর্মীদের যোগ্যতা, সরঞ্জাম, সুবিধা, নিরাপত্তা প্রোগ্রাম ও রেকর্ড এবং সামগ্রিক ব্যবস্থাপনা পরীক্ষা করেন। এর মাধ্যমে ক্যাপ নিশ্চিত হয়ে থাকে যে ল্যাবরেটরিতে রোগ নির্ণয়ের সকল ক্ষেত্রে সর্বোচ্চ মান রক্ষা করা হয়েছে।
এই সাফল্য সম্প্রতি ল্যাবএইড গ্রুপের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. এ এম শামীম সবার কাছে চিকিৎসা ক্ষেত্রে ক্যাপ অ্যাক্রেডিটেশনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ল্যাবএইড গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তারা।
উল্লেখ্য, প্যাথলজিস্টদের নিয়ে বিশ্বের সর্ববৃহৎ সংস্থা হলো কলেজ অব আমেরিকান প্যাথলজিস্ট। এই প্রতিষ্ঠান সারা বিশ্বের আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিগুলোকে পরিদর্শন সাপেক্ষে অ্যাক্রেডিটেশন দিয়ে থাকে। পাশাপাশি উৎকর্ষ ও দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ও পরীক্ষা পরিচালনা করে থাকে।

ব্যাপক হারে ঋণ পুনঃতফসিলের সুযোগে ২০২৫ সালের শেষ তিন মাসে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ কমেছে ৮৭ হাজার ২৯৮ কোটি টাকা। গত সেপ্টেম্বরের শেষে খেলাপি ঋণ ছিল ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি ২৫ লাখ টাকা, যা মোট ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশ।
১ ঘণ্টা আগে
উপপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের চার সহকারী পরিচালক পদের কর্মকর্তা। আজ সোমবার (২ মার্চ) বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলনকক্ষে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপপরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে...
৩ ঘণ্টা আগে
বাংলাদেশে ইসলামি ব্যাংকিং ও ফাইন্যান্স খাতের সমসাময়িক চ্যালেঞ্জ, কাঠামোগত সংস্কার ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে এক উচ্চপর্যায়ের গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে পুরানা পল্টনের ডিআর টাওয়ারে আইডিএলসি ফাইন্যান্স পিএলসির প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
৪ ঘণ্টা আগে
কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা জানায়, ইউরোপের বড় বাজার যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসে গ্যাসের দাম এক লাফে অনেক খানি বেড়ে গেছে। যুক্তরাজ্যের স্কটল্যান্ডভিত্তিক জ্বালানিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান উড ম্যাকেনজির গ্যাস ও এলএনজি গবেষণা ইউনিটের ভাইস প্রেসিডেন্ট মাসিমো ডি অডোয়ার্ডো বলেন...
৪ ঘণ্টা আগে