প্রথমবারের মতো সমাজের সর্বস্তরের সকল পর্যায়ের নারীদের স্বীকৃতি দিতে বিটিআই ও দ্য ডেইলি ষ্টার যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে ‘স্টেলার উইমেন অ্যাওয়ার্ডস’।
সমাজের বিভিন্ন পর্যায়ের উদীয়মান, নবীন ও সম্ভাবনাময় নারীদের বিশেষ অবদানগুলোর জন্য পুরস্কৃত করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
গতকাল মঙ্গলবার রাজধানীতে বিটিআইয়ের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক এফ আর খানসহ দুই প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তাদের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে এ আয়োজনের কথা ঘোষণা করা হয়।
বিটিআই গতানুগতিক চিন্তাধারা থেকে নিজেদেরকে আলাদা করে তুলতে কাজ করে যাচ্ছে ১৯৮৪ সাল থেকে। বিটিআই প্রচলিত অ্যাওয়ার্ডস শো থেকে কিছুটা ভিন্নতা আনবার জন্য বছরব্যাপী সমাজের বিভিন্ন পর্যায়ের কর্মজীবী নারীদের সম্মাননা প্রদান করবে। সেজন্যে বিটিআই এবং দ্য ডেইলি ষ্টার প্রতি মাসে ১টি করে মোট ১২টি আলাদা বিভাগে একজন করে নারীকে পুরষ্কার প্রদান করবে। বিভাগগুলো হল-উদ্যোক্তা, খেলাধুলা, কৃষি, শিক্ষা, সামাজিক উন্নয়ন, সংস্কৃতি, প্রযুক্তি, স্থাপত্যশৈলী, সাহিত্য, স্টার্ট-আপ, উন্নয়ন খাত, কর্পোরেট এবং পুরস্কারের সম্পূর্ণ প্রক্রিয়াটি সংগঠিত করবে দ্য ডেইলি স্টার।
দ্য ডেইলি স্টার সামাজিক উন্নয়ন এবং দেশের অগ্রগতিকে তরান্বিত করতে বছরব্যাপী বিভিন্ন খাতে পুরষ্কার ও সম্মাননা প্রদান করে থাকে। তারই ধারাবাহিকতায় উদীয়মান নারীদের স্বীকৃতি প্রদানের জন্য স্টেলার ওইমেন অ্যাওয়ার্ডসের এর সাথে সম্পৃক্ততা রাখছে দেশের প্রথম সারির জাতীয় ইংরেজী দৈনিক দ্য ডেইলি স্টার।
‘স্টেলার উইমেন’ নিয়ে বিটিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক এফ আর খান বলেন, “বিটিআই বরাবরই নারীর ক্ষমতায়নে বিশ্বাসী এবং সেটার জন্যে নিয়মিত কাজ করে। এই উদ্যোগের মাধ্যমে, আমরা সমাজের জন্য কাজ করা এবং জাতির জন্য অবদান রাখা সমস্ত নারীদের সম্মান জানাতে চাই। আমরা খুব খুশি যে ডেইলি স্টার এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছে।”
আবেদন করার প্রক্রিয়া শুরু হবে ৫ই ডিসেম্বর থেকে। পরবর্তী পদক্ষেপের নিয়মাবলী জানতে btistellarwomen.thedailystar.net এই ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে।

উপপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের চার সহকারী পরিচালক পদের কর্মকর্তা। আজ সোমবার (২ মার্চ) বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলনকক্ষে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপপরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে...
৩০ মিনিট আগে
বাংলাদেশে ইসলামি ব্যাংকিং ও ফাইন্যান্স খাতের সমসাময়িক চ্যালেঞ্জ, কাঠামোগত সংস্কার ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে এক উচ্চপর্যায়ের গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে পুরানা পল্টনের ডিআর টাওয়ারে আইডিএলসি ফাইন্যান্স পিএলসির প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
১ ঘণ্টা আগে
কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা জানায়, ইউরোপের বড় বাজার যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসে গ্যাসের দাম এক লাফে অনেক খানি বেড়ে গেছে। যুক্তরাজ্যের স্কটল্যান্ডভিত্তিক জ্বালানিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান উড ম্যাকেনজির গ্যাস ও এলএনজি গবেষণা ইউনিটের ভাইস প্রেসিডেন্ট মাসিমো ডি অডোয়ার্ডো বলেন...
২ ঘণ্টা আগে
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা এবং ইরানের পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতিতে কাতার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন বন্ধ করে দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলেছে, কাতারের রাস লাফান শিল্পনগরী ও মেসাঈদ শিল্পনগরীতে হামলার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে