দেশীয় কৃষিতে সমাধান দিতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এসিআই মোটরস। পয়লা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সোনালিকা ট্রাক্টরের দুটি নতুন মডেল উদ্বোধন করা হয়েছে। নতুন এই মডেল দুটি হলো সোনালিকা ৩৫-আরএক্স এবং সোনালিকা অলরাউন্ডার এসএস-৫৫ (১২এফ+৩আর)।
দেশব্যাপী একযোগে ১৫টি স্থানে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। মানিকগঞ্জ জেলায় প্রধান উদ্বোধন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
নতুন সোনালিকা ৩৫-আরএক্স মডেলে রয়েছে পাওয়ার স্টিয়ারিং সুবিধা, যা ট্রাক্টর নিয়ন্ত্রণকে আরও সহজ ও আরামদায়ক করবে। এই ট্রাক্টর কৃষিপণ্য পরিবহনের পাশাপাশি চাষের কাজেও ব্যবহার করা যায়।
অন্যদিকে, সোনালিকা অলরাউন্ডার এসএস-৫৫ মডেলে যুক্ত করা হয়েছে হাই-লো-মিডিয়াম গিয়ার বক্স এবং টার্বোচার্জড ইঞ্জিন, যা উঁচু-নিচু জমিতে কাজ করা এবং ভারী লোড বহনে বাড়তি সুবিধা নিশ্চিত করবে।
অনুষ্ঠানে এসিআই মোটরসের সম্মানিত গ্রাহক, কৃষক, ডিলার ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। আয়োজিত অনুষ্ঠানে নতুন মডেল দুটির ফিচার ও উপযোগিতা সরাসরি প্রদর্শন করা হয়, যা থেকে আগত অতিথিরা হাতেকলমে ট্রাক্টরগুলোর সক্ষমতা দেখার সুযোগ পান। এ ছাড়া পয়লা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠানে ছিল বিভিন্ন আয়োজন, যা সবাই উপভোগ করেন।
এসিআই মোটরসের এই প্রোগ্রামগুলোতে ট্রাক্টর ছাড়াও আরও অনেক আধুনিক কৃষি সরঞ্জাম প্রদর্শন করা হয়, যেমন হারভেস্টার, ট্রান্সপ্লান্টার, পাওয়ার টিলার, ডিজেল ইঞ্জিন, পানি সেচপাম্প; পাশাপাশি ফারটুন কমার্শিয়াল ভেহিকেল, টায়ার ও ইয়ামাহা মোটরসাইকেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসিআই মোটরসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস। এ ছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, এসিআই মোটরস ভবিষ্যতে এই ধরনের নতুন পণ্য ও উদ্ভাবন নিয়ে দেশের কৃষি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে এবং গ্রাহকদের উন্নত জীবনের সেবা দিয়ে আস্থা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।
এভাবে পয়লা বৈশাখের উৎসবের সঙ্গে মিলিয়ে নতুন কৃষিভিত্তিক ট্রাক্টরের সফল উদ্বোধনের মাধ্যমে এসিআই মোটরস আবারও প্রমাণ করে, তারা শুধু পণ্য নয়, কৃষকের উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদি সমাধান নিয়ে আসতেও প্রতিজ্ঞাবদ্ধ।

ব্যাপক হারে ঋণ পুনঃতফসিলের সুযোগে ২০২৫ সালের শেষ তিন মাসে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ কমেছে ৮৭ হাজার ২৯৮ কোটি টাকা। গত সেপ্টেম্বরের শেষে খেলাপি ঋণ ছিল ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি ২৫ লাখ টাকা, যা মোট ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশ।
১ ঘণ্টা আগে
উপপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের চার সহকারী পরিচালক পদের কর্মকর্তা। আজ সোমবার (২ মার্চ) বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলনকক্ষে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপপরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে...
৩ ঘণ্টা আগে
বাংলাদেশে ইসলামি ব্যাংকিং ও ফাইন্যান্স খাতের সমসাময়িক চ্যালেঞ্জ, কাঠামোগত সংস্কার ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে এক উচ্চপর্যায়ের গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে পুরানা পল্টনের ডিআর টাওয়ারে আইডিএলসি ফাইন্যান্স পিএলসির প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
৪ ঘণ্টা আগে
কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা জানায়, ইউরোপের বড় বাজার যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসে গ্যাসের দাম এক লাফে অনেক খানি বেড়ে গেছে। যুক্তরাজ্যের স্কটল্যান্ডভিত্তিক জ্বালানিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান উড ম্যাকেনজির গ্যাস ও এলএনজি গবেষণা ইউনিটের ভাইস প্রেসিডেন্ট মাসিমো ডি অডোয়ার্ডো বলেন...
৪ ঘণ্টা আগে