গ্রাহকদের ব্যাংকিং অভিজ্ঞতায় নতুনত্ব আনতে অত্যাধুনিক কন্ট্যাক্টলেস পেমেন্ট সলিউশন চালু করেছে বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। ঢাকায় ইবিএল প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মাস্টারকার্ড এবং ভিসার সহযোগিতায় দেশে প্রথমবারের মতো ‘ডব্লিউইএআরইবিএল’ নামের একটি ওয়্যারেবল পেমেন্ট ডিভাইস উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান নতুন পেমেন্ট ডিভাইসটি উদ্বোধন করেন। তিনি এই ডিভাইসটিকে বাংলাদেশের ইতিহাসে পেমেন্ট সলিউশনের ক্ষেত্রে মাইলফলক হিসেবে উল্লেখ করেন।
ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার বলেন, ‘বাংলাদেশের ব্যাংকিং খাতে বৈশ্বিক ধারা এবং প্রযুক্তি গ্রহণ করার এটিই সময়। কন্ট্যাক্টলেস পেমেন্ট বিষয়টি অপেক্ষাকৃত নতুন হলেও এর সম্ভাবনা ব্যাপক। ইবিএল তার সব ওয়্যারেবল ডিভাইস এবং ভবিষ্যতে অফারকৃত সলিউশনে কার্যকারিতা, স্টাইল, এবং সিমপ্লিসিটির সমন্বয় করার লক্ষ্য নিয়ে কাজ করছে। আমরা মার্কেটে আরও যুগান্তকারী সলিউশন নিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক মো. শরাফত উল্লাহ খান, মাস্টারকার্ডের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, ভিসার কান্ট্রি ম্যানেজার-বাংলাদেশ, নেপাল ও ভূটান সৌম্য বসু, ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং করপোরেট ব্যাংকিং প্রধান আহমেদ শাহীন, উপব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ারসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
একটি কমপ্যাক্ট পেমেন্ট রিং, বিভিন্ন ধরনের ফোন হোল্ডার ও গ্রিপ, স্টাইলিশ ও ফ্যাশনেবল রিস্টব্যান্ড, এবং বহনযোগ্য কমপ্যাক্ট ফোব স্লিভ ডব্লিউইএআরইবিএলে পাওয়া যাবে। বর্তমানে ইবিএল প্রিমিয়াম ক্যাটাগরি, ভিসা ও মাস্টারকার্ড ক্রেডিট কার্ডধারীরা (প্লাটিনাম, টাইটেনিয়াম, সিগনেচার, ওয়ার্ল্ড এবং ইনফিনিট কার্ড) এই লিংকটি অথবা কিউআর কোডের মাধ্যমে পছন্দনীয় ডিভাইস প্রিবুক করতে পারবেন।

যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৫ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৬ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৫ ঘণ্টা আগে