
চতুর্থ প্রজন্মের এনআরবিসি ব্যাংকের প্রধান অর্থ কর্মকর্তাসহ (সিএফও) ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স এজেন্সি (বিএফআইইউ)। একই সঙ্গে ওই ছয় কর্মকর্তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য পাঁচ কর্মদিবসের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বলে বিএফআইইউয়ের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
যেসব কর্মকর্তার হিসাব তলব করা হয়েছে, তাঁরা হলেন ব্যাংকের করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান মোহাম্মদ কামরুল হাসান, আইসিটি বিভাগের প্রধান দিদারুল হক মিয়া, এমআইএস বিভাগের প্রধান রাজিদুল ইসলাম, ফরেক্স ডিলার বিভাগের প্রধান জমির উদ্দিন, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) জাফর ইকবাল হাওলাদার এবং সিকিউরিটি ফোর্সেস বিভাগের প্রধান ফরহাদ সরকার।
বিএফআইইউর নির্দেশনায় আরও বলা হয়েছে, হিসাব তলব করা ব্যক্তিদের সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দাখিল করতে হবে। চিঠিতে তলব করা ব্যক্তিদের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।
গত ১৪ নভেম্বর সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ায় বিভিন্ন অনিয়ম-জালিয়াতিতে আলোচিত এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল এবং ব্যাংকটির নির্বাহী কমিটির চেয়ারম্যানের পদ হারানো মোহাম্মদ আদনান ইমাম এবং ব্যাংকটির সিএফও মো. জাফর ইকবাল হাওলাদারের হিসাব জব্দের নির্দেশ দিয়েছিল বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। একই সঙ্গে তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও একক নামে পরিচালিত প্রতিষ্ঠানের হিসাবও জব্দ করতে বলা হয়েছে।
ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হওয়া হত্যাকাণ্ড মামলার আসামি। গত ৪ আগস্ট গুলিবিদ্ধ হয়ে পরবর্তী সময়ে মারা যাওয়া মো. বেলাল হোসেন রাব্বির (২৬) মা জেসমিন আক্তার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, পারভেজ তমালসহ ২২ জনকে আসামি করে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন।

দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
৪ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
৪ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
৪ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
৫ ঘণ্টা আগে