
সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরকে ১২ কোটি টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই ঘটনায় আরও দুই ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ৭ কোটি ৫৫ লাখ টাকা জরিমানা করা হয়।
আজ মঙ্গলবার ৯৩২ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
আলমগীর কবির সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি ২০০৪ সাল থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ২০ বছর ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ওই সময়ে তিনি ব্যাংকের সব সাবসিডিয়ারি প্রতিষ্ঠানেরও চেয়ারম্যান ছিলেন।
বিএসইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, মূল্য সংবেদনশীল তথ্যের ভিত্তিতে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের শেয়ার বিক্রি করে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ) বিধিমালা, ১৯৯৫-এর সংশ্লিষ্ট বিধি লঙ্ঘন করায় আলমগীর কবিরকে ১২ কোটি টাকা এবং তুষার এল কে মিয়াকে আড়াই কোটি টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) প্রকাশ করে উল্লেখিত বিধিমালার সংশ্লিষ্ট বিধি লঙ্ঘন করায় কোম্পানির তৎকালীন পরিচালক প্রফেসর সুরাইয়া বেগমকে ৫ কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এ ছাড়া বে লিজিংয়ের শেয়ার লেনদেনে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেডকে ৫ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এদিকে ২০২১ সালের বিভিন্ন প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে বিধি মোতাবেক প্রভিশন না করায় বে লিজিংয়ের কোম্পানি সচিব, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালনা পর্ষদকে সতর্ক করেছে বিএসইসি।

ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
১৯ মিনিট আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
১ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৯ ঘণ্টা আগে