
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই–ক্যাব) ও বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের (বিডিএফএ) উদ্যোগে গত বছরের মতো এবারও বসছে ডিজিটাল পশুর হাট। তবে এই হাটে অংশ নিতে পারছেন না কোনো প্রান্তিক চাষি। আগামী রোববার থেকেই শুরু হতে পারে এই হাটের বেচাকেনা। ই–ক্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
গত ৩০ জুন ডিজিটাল কোরবানির পশুর হাট ব্যবস্থাপনাবিষয়ক একটি নির্দেশিকা প্রকাশ করে বাণিজ্য মন্ত্রণালয়। ডব্লিউটিও সেলের ডিজি হাফিজুর রহমান স্বাক্ষরিত ওই নির্দেশিকায় ডিজিটাল কোরবানির পশুর হাটে পশু ক্রয়–বিক্রয় ও স্লটারিং সেবাসংক্রান্ত গাইডলাইন দেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করে এবারের ডিজিটাল কোরবানির হাট বাস্তবায়ন করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ই–ক্যাব ও বিডিএফএ। এতে কারিগরি সহযোগিতা দিচ্ছে এটুআইয়ের অনলাইন প্ল্যাটফর্ম একশপ।
এ বিষয়ে জুম অনলাইনে অংশী প্রতিষ্ঠানগুলোর সভা অনুষ্ঠিত হয় গতকাল বৃহস্পতিবার রাত ৮টায়। সেখানে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম, ডব্লিউটিও সেলের মহাপরিচালক হাফিজুর রহমান, ই–ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সার উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত হয়, ই–ক্যাব ও বিডিএফএর অনুমোদিত সদস্যের প্রতিষ্ঠানই কেবল ডিজিটাল পশুর হাটে অংশ নিতে পারবে। এ ছাড়া জেলা প্রশাসকদের অনুমোদিত বিক্রেতারা তাঁদের পশু বিক্রি করতে পারবেন। ক্রেতার নিরাপত্তার কথা বিবেচনা করে এ ধরনের রক্ষণশীল কৌশল রাখা হয়েছে বলে জানায় ই–ক্যাব।
ই–ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সার বলেন, ‘এই হাট ঈদকেন্দ্রিক। আর এবার করোনা মহামারির প্রকোপও বেড়েছে। তাই আমরা চাই ক্রেতারা অনলাইন থেকে নিরাপদে পশু ক্রয় করুক। আমরা গতবার প্রান্তিক চাষিদের যুক্ত করলেও এবার যাচাই–বাছাই করা কঠিন হবে। তাই আমরা শুধু ভেরিফায়েড বিক্রেতাদের সুযোগ দিচ্ছি।’
ই-ক্যাবের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ বলেন, ‘আমরা সরকারের ও উত্তর সিটি করপোরেশনের সহযোগিতা নিয়ে এটি গতবারের মতো সফল বাস্তবায়ন করতে চাই। তবে এবার আমরা ক্রেতা ও বিক্রেতার সংযোগ ঘটিয়ে দেব, যাতে তাঁরা আস্থার সঙ্গে কেনাকাটা করতে পারেন। ক্রেতার আর্থিক নিরাপত্তা দিতে আমরা বাংলাদেশ ব্যাংকের সহায়তা নেওয়ার চেষ্টা করছি।’
ই–ক্যাব জানায়, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশিকায় ডিজিটাল পশুর হাট ও স্লটারিং সেবায় জড়িত সবার দায়িত্ব ঠিক করে দেওয়া হয়েছে। পশু ক্রয় ও বিক্রয়ের নিয়ম ঠিক করে দেওয়া হয়েছে। পশু বিক্রির কী কী নিয়ম মানতে হবে, কী কী তথ্য থাকতে হবে, তা উল্লেখ করে দেওয়া হয়েছে। এ ছাড়া গ্রাহককে সময়মতো কোরবানির পশু দিতে না পারলে সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়েও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে।

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা এবং ইরানের পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতিতে কাতার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন বন্ধ করে দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলেছে, কাতারের রাস লাফান শিল্পনগরী ও মেসাঈদ শিল্পনগরীতে হামলার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
৪৩ মিনিট আগে
এই সময়ে রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক (আরএমজি) খাতে রপ্তানি হয়েছে ২৫ হাজার ৭৯৬ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৭৩ শতাংশ কম। এই খাতের মধ্যে নিটওয়্যার পণ্য শক্ত অবস্থান বজায় রেখে ওভেন পোশাকের তুলনায় এগিয়ে রয়েছে।
৪ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
৮ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
৯ ঘণ্টা আগে