
দেশের বাজারে আবারও কমেছে সোনা ও রুপার দাম। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের সোনার দাম প্রতি ভরি এখন ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা। গতকাল পর্যন্ত এই মানের সোনার দাম ছিল ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা। অর্থাৎ আগের দরের তুলনায় ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমেছে।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৯টা ৩০ মিনিটে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন মূল্য আজ সকাল ১০টা থেকে সারা দেশে কার্যকর হয়েছে।
বাজুসের তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪৩ হাজার ১৯ টাকা। ১৮ ক্যারেটের সোনার দাম প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ৩১৯ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা।
রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের রুপার প্রতি ভরি ৫ হাজার ৭১৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৪৮২ টাকা। ১৮ ক্যারেটের রুপার প্রতি ভরির দাম ৪ হাজার ৬৬৬ টাকা আর সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা দিতে হবে।

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে বোতলজাত পানির দাম ১১ শতাংশ বেড়েছে। প্লাস্টিক বোতল ও ঢাকনার দাম হু হু করে বাড়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে কয়েক মাস আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পানিতে যে করহার কমিয়েছিলেন, সেই সুবিধাও কার্যত উধাও হয়ে গেছে।
৭ ঘণ্টা আগে
কাতারের এলএনজি উৎপাদন কেন্দ্রে ইরানের সাম্প্রতিক ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির মোট এলএনজি রপ্তানি সক্ষমতার ১৭ শতাংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এই বিশাল ক্ষয়ক্ষতি কাটিয়ে পুনরায় উৎপাদন শুরু করতে অন্তত তিন থেকে পাঁচ বছর সময় লাগবে বলে জানিয়েছেন কাতার এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাদ আল-কাব
৭ ঘণ্টা আগে
দেশের বাজারে সোনার দামে বড় ধরনের ধস নেমেছে। মাত্র পৌনে ছয় ঘণ্টার ব্যবধানে দুই দফায় ভরিতে সোনার দাম কমেছে ১৫ হাজার ৩৩৮ টাকা। এর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এখন আড়াই লাখ টাকার নিচে নেমে এসেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ বৃহস্পতিবার দুই দফায় এই দাম কমানোর ঘোষণা দিয়েছে।
১০ ঘণ্টা আগে
ইসরায়েল গতকাল বুধবার ইরানের পার্স গ্যাস ফিল্ডে হামলা চালায় ইসরায়েল। জবাবে ইরানও সৌদি আরব, কাতার ও আরব আমিরাতের জ্বালানি স্থাপনায় হামলা চালায়। এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে কাতারের রাস লাফান গ্যাসক্ষেত্র। আর এই ক্ষেত্রটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান।
১১ ঘণ্টা আগে