ঈদুল ফিতরের আগে ১৫ রমজানের মধ্যে ২০২৪-২৫ অর্থবছরের (মার্চ পর্যন্ত) বস্ত্র খাতসহ অন্যান্য রপ্তানি খাতের জন্য বরাদ্দ ৭ হাজার কোটি টাকা ছাড়ের আবেদন করেছে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।
সংগঠনের সভাপতি মোহাম্মদ হাতেম অর্থসচিবকে লেখা এক চিঠিতে এই অর্থছাড়ের অনুরোধ জানিয়েছেন। উল্লিখিত অর্থ বাংলাদেশ ব্যাংকে জমা রয়েছে।
চিঠিতে বলা হয়েছে, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি এবং তৈরি পোশাকশিল্পে অস্থিতিশীলতার কারণে শিল্পপ্রতিষ্ঠানগুলো কঠিন সময় পার করছে। শিল্পাঞ্চলগুলোতে দীর্ঘদিন ধরে চলমান শ্রম অসন্তোষের ফলে অনেক কারখানা বন্ধ ছিল, যা উৎপাদন ব্যাহত করেছে এবং খরচ বাড়িয়েছে।
এরই মধ্যে শ্রমিকদের বেতন ও ঈদের বোনাস পরিশোধের চাপ তৈরি হয়েছে। এ সংকট নিরসনে প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা না হলে শ্রম অসন্তোষ দেখা দিতে পারে, যা শিল্পের স্থিতিশীলতা নষ্ট করবে। এতে স্বার্থান্বেষী মহল পরিস্থিতি আরও অস্থিতিশীল করার সুযোগ পাবে।

দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
৭ মিনিট আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
১৯ মিনিট আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
৩৭ মিনিট আগে
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
২ ঘণ্টা আগে