
বাংলাদেশি শিল্প গ্রুপ ফেয়ার টেকনোলজি প্রথমবারের মতো বাংলাদেশের বাজারে ছেড়েছে হুন্দাই এসইউভি ক্রেটা। স্থানীয়ভাবে যন্ত্রাংশ সংযোজিত হওয়ায় এই গাড়ির দামও থাকছে গ্রাহকের হাতের নাগালে। আমদানি করা গাড়ির চেয়ে প্রায় ১০ লাখ টাকা কমে বিক্রি হবে বলে জানিয়েছে প্রস্তুতকারক কোম্পানি।
ফেয়ার টেকনোলজি আজ মঙ্গলবার তেজগাঁওয়ের হুন্দাই সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হুন্দাই এসইউভি ক্রেটা বাংলাদেশের বাজারে বিক্রির আনুষ্ঠানিক ঘোষণা দেন ফেয়ার টেকনোলজির পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুতাসসিম দায়ান।
তিনি বলেন, ‘বাংলাদেশে তৈরি স্ট্যান্ডার্ড হুন্দাই এসইউভি ক্রেটার দাম ৩৪ লাখ ৫০ হাজার টাকা। এর আগে ইন্দোনেশিয়া থেকে আমদানি করে হুন্দাই ক্রেটার দাম পড়ত প্রায় ৪৩ লাখ টাকা।’
এই গাড়ির নানা দিক তুলে ধরে মুতাসসিম বলেন, ‘গ্রাহকেরা ৫ বছর বা এক লাখ কিলোমিটার মাইলেজ পর্যন্ত ওয়ারেন্টি সুবিধা পাবেন, যা আমদানি করা গাড়ির জন্য ৩ বছর ছিল। এ ছাড়া হুন্দাই ক্রেটার গ্রাহকেরা ৩ বছর বা ৪০ হাজার কিলোমিটার মাইলেজের মধ্যে বাই-ব্যাক সুবিধা পাবেন। এই সময়ের মধ্যে ক্রয়মূল্যের সর্বোচ্চ ৬০ শতাংশ দামে কোম্পানির কাছে গাড়ি বিক্রি করে দিতে পারবেন গ্রাহক।’
তিনি আরও জানান, ১৯ জানুয়ারি আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ফেয়ার টেকনোলজির হুন্দাই অটোমোবাইলের কারখানা। মঙ্গলবার হুন্দাই এসইউভি ক্রেটা বাংলাদেশের বাজারে বিক্রি করার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
ফেয়ার টেকনোলজির কর্মকর্তারা জানান, গাজীপুরের কারখানায় প্রায় এক হাজার যন্ত্রাংশ সংযোজন করছেন তাঁরা। পাশাপাশি গাড়ির রঙের কাজটি সেখানেই করা হয়। সরকারের ‘মেইড ইন বাংলাদেশ’ নীতিমালা অনুযায়ী এটি বাংলাদেশের তৈরি গাড়ির মর্যাদা পেয়েছে। সে কারণেই কোম্পানি তুলনামূলক কম দামে গাড়ি বাজারজাত করতে পারছে।
ফেয়ার টেকনোলজির হেড অব বিজনেস অরিন্দম চক্রবর্তী, হেড অব কমিউনিকেশন অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স হাসনাইন খুরশিদ, ফেয়ার গ্রুপের হেড অব মার্কেটিং জে এম তসলীম কবির ও ফেয়ার টেকনোলজির হেড অব সেলস আবু নাসের মাহমুদসহ অন্য কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪১ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৭ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৫ ঘণ্টা আগে