অর্থনৈতিক ব্যবস্থাপনা ও সুশাসন জোরদারে বাংলাদেশকে ১০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দিচ্ছে তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের ‘ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট’। এ লক্ষ্যে গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ ও ওপেক ফান্ডের মধ্যে একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও ওপেক ফান্ডের পক্ষে প্রেসিডেন্ট ড. আবদুল হামিদ আল খলিফা স্বাক্ষর করেন।
আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইআরডি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাজেট সহায়তার আওতায় এই ঋণ দেওয়া হচ্ছে। অর্থটি মূলত আর্থিক খাত সংস্কার ও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতায় ব্যয় হবে।
চুক্তি অনুযায়ী, ১০ কোটি ডলারের সমপরিমাণ প্রায় ৯৬ দশমিক ১০ মিলিয়ন ইউরো দেওয়া হবে। ঋণের বার্ষিক সুদের হার ধরা হয়েছে ৬ মাসের ইউরিবোর সঙ্গে অতিরিক্ত ১.২০ শতাংশ। এই ঋণ পরিশোধে তিন বছরের গ্রেস পিরিয়ডসহ মোট মেয়াদ হবে ১৮ বছর।
অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজের (ওপেক) সদস্য দেশগুলোর উদ্যোগে ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয় ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। এটি একটি আন্তসরকারি উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান। ওপেক ফান্ড ১৯৭৭-৭৮ অর্থবছর থেকে বাংলাদেশে উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে। এ পর্যন্ত সংস্থাটি সরকারি খাতে ৩৩টি উন্নয়ন প্রকল্পে ৭৯ কোটি ৩৬ লাখ ১০ হাজার ডলার ও বেসরকারি খাতে ৩১ কোটি ২ লাখ ১০ হাজার ডলার অর্থায়ন করেছে। বিশেষ করে, সড়ক পরিবহন ও বিদ্যুৎ খাতে তাদের অবদান উল্লেখযোগ্য।

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৫ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৩ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৫ ঘণ্টা আগে