
শিল্প খাতে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে তৈরি পোশাক খাতের চারটি শীর্ষ ব্যবসায়ী সংগঠন। তারা বলেছে, গ্যাসের মূল্য নির্ধারণে অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে টেকসই ও প্রতিযোগিতামূলক নীতিমালা প্রণয়ন জরুরি।
আজ সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের কাছে পাঠানো এক যৌথ চিঠিতে এই দাবি জানান বিজিএমইএর প্রশাসক মো. আনোয়ার হোসেন, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল এবং বিটিটিএলএমইএ চেয়ারম্যান হোসেন মেহমুদ।
চিঠিতে বলা হয়, গ্যাসের দাম প্রতি ঘনমিটারে প্রায় ১৫০ শতাংশ বাড়িয়ে ৭৫ টাকা করার প্রস্তাব করা হয়েছে, যা শিল্প ও অর্থনীতিতে দীর্ঘ মেয়াদে ভয়াবহ প্রভাব ফেলবে। বর্তমানে শিল্প খাত গ্যাসের সংকটের কারণে ব্যাপক ক্ষতির মুখে রয়েছে। গাজীপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও সাভারের মতো শিল্প এলাকায় গ্যাসের চাপ এতটাই কম যে উৎপাদন ৫০-৬০ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে। এর ফলে কারখানাগুলোর উৎপাদন শিডিউল এবং সরবরাহ চেইন মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। গ্যাসের সংকটের কারণে কাঁচামাল সময়মতো সরবরাহ করা যাচ্ছে না, রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে এবং লিড টাইম ধরে রাখা ক্রমেই কঠিন হয়ে পড়েছে। এতে ক্রেতাদের আস্থা হারানোর ঝুঁকি বাড়ছে।
চিঠিতে আরও বলা হয়, গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলবে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে পোশাক খাতে মূলধনি যন্ত্রপাতি আমদানি কমেছে ৮ দশমিক ৯৫ শতাংশ এবং বস্ত্র খাতে কমেছে ১৮ দশমিক ১১ শতাংশ।
মধ্যম আয়ের দেশে উত্তরণের প্রাক্কালে, যখন ব্যাকওয়ার্ড লিংকেজ খাতে ব্যাপক বিনিয়োগ প্রয়োজন, তখন গ্যাসের মূল্য বৃদ্ধি বিনিয়োগ স্থবির করে দেবে এবং শিল্পকে সংকটে ফেলবে।

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ উপলক্ষে আগামী ২০ জুন থেকে টিকিট বিক্রি শুরুর পরিকল্পনা রয়েছে।
৪১ মিনিট আগে
ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
৪ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
৫ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে