Ajker Patrika

সোনার দাম কমে ভরি ২ লাখ ৬২ হাজার টাকা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৪ মার্চ ২০২৬, ১১: ৫৫
সোনার দাম কমে ভরি ২ লাখ ৬২ হাজার টাকা
ফাইল ছবি

তেজাবি সোনা ও রুপার দাম কমায় দেশের বাজারে সোনা ও রুপার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের সোনার দাম প্রতি ভরি এখন ২ লাখ ৬২ হাজার টাকা।

আজ শনিবার (১৪ মার্চ) সকাল ৯টা ৩০ মিনিটে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন মূল্য আজ সকাল ১০টা থেকে সারা দেশে কার্যকর হয়েছে।

বাজুসের তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা। ১৮ ক্যারেটের সোনার দাম প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।

রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের রুপার প্রতি ভরি ৬ হাজার ৬৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৭৭৪ টাকা। ১৮ ক্যারেটের রুপার প্রতি ভরির দাম ৪ হাজার ৯৫৭ টাকা আর সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৭৩২ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা দিতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত