
ফেনী ও নোয়াখালীসহ দেশের বন্যাদুর্গত জেলাগুলোতে ফ্রি টকটাইম এবং ইন্টারনেট সুবিধার ঘোষণা দিয়েছে মোবাইল অপারেটরগুলো। গতকাল বুধবার বাংলালিংক, গ্রামীণফোন, রবি এবং এয়ারটেলের পক্ষ থেকেই এমন ঘোষণা দেওয়া হয়।
গ্রামীণফোনের পক্ষ থেকে বলা হয়েছে—‘বন্যাকবলিত মানুষের পাশে আছি আমরা সবাই। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, মৌলভীবাজার, খাগড়াছড়ি, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার বন্যাকবলিত এলাকায় সবার যোগাযোগ রক্ষায় ১০ মিনিট ও ৫০০ এমবি ফ্রি দেওয়া হয়েছে। মেয়াদ দেওয়া হয়েছে ৩ দিন। এটি পাওয়ার জন্য গ্রাহকদের ডায়াল করতে হবে *১২১*৫০৫০#’।
বাংলালিংকের পক্ষ থেকে বলা হয়েছে—বন্যাকবলিত মানুষদের জরুরি প্রয়োজনে কিংবা প্রিয়জনের সঙ্গে সব সময় কানেক্টেড থাকতে বাংলালিংক আছে দুর্গতদের পাশে। এই দুঃসময়ে ফেনী, নোয়াখালী ও কুমিল্লার গ্রাহকেরা নিরবচ্ছিন্ন যোগাযোগের জন্য ২১ আগস্ট থেকে পাচ্ছেন ফ্রি ১০ মিনিট টকটাইম ও ৫০০ এমবি, মেয়াদ ৩ দিন। সুবিধাটি পেতে নির্দিষ্ট গ্রাহকদের *১২১*৯০০*৩# ডায়াল করতে হবে।
রবির পক্ষ থেকে বলা হয়েছে—সংকটপূর্ণ যেকোনো মুহূর্তে রবি আছে গ্রাহকদের পাশে। সাম্প্রতিক বন্যায় দুর্গতদের পাশে আছি আমরা। বন্যাকবলিত এলাকায় সবার যোগাযোগ রক্ষায় ৩ দিন মেয়াদে ২৫০ এমবি ও ২০ মিনিট ফ্রি দেওয়া হচ্ছে। সুবিধাটি পেতে নির্দিষ্ট গ্রাহকদের *২১২*১# ডায়াল করতে হবে এবং অফারটি আপনার জন্য প্রযোজ্য কি না জানতে ডায়াল *৮৮৮#। অফারটি একবারই উপভোগ করা যাবে।
রবি আজিয়াটা লিমিটেডের ব্র্যান্ড এয়ারটেলও বন্যাদুর্গত এলাকায় মানুষের পাশে থাকার ঘোষণা দিয়েছে। তারা ৩ দিন মেয়াদে বিনা মূল্যে ২০ মিনিট ও ২৫০ এমবি ইন্টারনেট সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে এই অফারটি গ্রাহকেরা নিতে পারবেন একবারই। সে জন্য ডায়াল করতে হবে *২১২*১#।

যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪৩ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৭ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৫ ঘণ্টা আগে