পণ্যের মান নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই), জাতীয় ভোক্তা অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এর ফলে কাজের দক্ষতা বাড়বে এবং সেবা গ্রহণ সহজ হবে।
আজ শনিবার বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের আয়োজনে ‘বিএসটিআই থেকে পণ্যের মান সনদ গ্রহণ ও ল্যাব টেস্ট সনদ গ্রহণে করণীয়’ শীর্ষক ওরিয়েন্টেশন কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৮ জন প্রতিনিধি অংশ নেন।
বিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) এস এম ফেরদৌস আলম।
বিসিআইয়ের সেক্রেটারি জেনারেল ড. মো. হেলাল উদ্দিনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে ফেরদৌস আলম বলেন, ‘বিএসটিআই থেকে যাতে গ্রাহকেরা সহজে সেবা গ্রহণ করতে পারেন, সে বিষয়ে আমরা সচেষ্ট রয়েছি। আজকের এই আয়োজন সেবাগ্রহীতা ও সেবাদাতার মধ্যে একটি মেলবন্ধন সৃষ্টি করবে। বিএসটিআই সব সময় চেষ্টা করছে, যাতে ভোক্তা সঠিক ও মানসম্পন্ন পণ্য পেতে পারেন এবং ব্যবসায়ীরা সহজে বিএসটিআইয়ের সেবা গ্রহণ করতে পারেন।’
আনোয়ার-উল আলম চৌধুরী বলেন, ‘শিল্পের উৎপাদিত পণ্যের মান সনদ অত্যন্ত জরুরি। আমরা চাই শিল্পপ্রতিষ্ঠানগুলো যেন তাদের উৎপাদিত পণ্যের সঠিক মান সহজে যাচাইয়ের মাধ্যমে সনদ গ্রহণ করতে পারে এবং ভোক্তারা মানসম্পন্ন পণ্য পেতে পারেন।’
বিসিআই সভাপতি আরও বলেন, পণ্যের মান নিয়ন্ত্রণের জন্য বিএসটিআই, জাতীয় ভোক্তা অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে একসঙ্গে কাজ করতে হবে, যাতে কাজটি সমন্বিতভাবে সম্পন্ন হয় এবং সেবা গ্রহণ আরও সহজ হয়।
কর্মশালায় শুভেচ্ছা বক্তব্যে বিসিআই পরিচালক জাহাঙ্গির আলম বিসিআইয়ের পক্ষ থেকে এ ধরনের কর্মশালা ধারাবাহিকভাবে আয়োজনের প্রতিশ্রুতি দেন। তিনি সব অংশগ্রহণকারীকে কর্মশালায় সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২৯ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৭ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৫ ঘণ্টা আগে