এবার কর ফাঁকির তদন্তের মুখে পড়েছে দেশের শীর্ষ পাঁচ শিল্প গ্রুপের শীর্ষ ব্যবসায়ী ও তাঁদের পরিবারের সদস্যরা। তালিকায় বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান, বসুন্ধরা গ্রুপের আহমেদ আকবর সোবহান, সামিট গ্রুপের মুহাম্মদ আজিজ খান, নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদার ও ওরিয়ন গ্রুপের ওবায়দুর রহমানের নাম রয়েছে।
আজ বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড–এনবিআরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। আপাতত শীর্ষ পাঁচ শিল্প গ্রুপের কর ফাঁকি খতিয়ে দেখা হলেও একে একে আরও বহু প্রতিষ্ঠান ও তাদের উদ্যোক্তাদেরও ধরা হবে। এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল–সিআইসি এসব কর ফাঁকির অনুসন্ধান করবে।
এনবিআরের দেওয়া তথ্য থেকে জানা যায়, এরই মধ্যে দেশসেরা এসব শিল্প গ্রুপের শীর্ষ উদ্যোক্তাদের নিজের ও পরিবারের যত সদস্যই থাক না কেন, তাঁদের সবার আর্থিক লেনদেন, ক্রেডিট কার্ডের তথ্য ও সঞ্চয়পত্রসব যাবতীয় আয়–ব্যয়ের তথ্য চেয়ে সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, সঞ্চয় অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়া হয়েছে ।
সংস্থাটির সূত্রে আরও জানা যায়, এসব ব্যক্তি তাঁদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদ আয়কর নথিতে উল্লেখ না করে ফাঁকি দিয়ে থাকতে পারেন বলে কর বিভাগ সন্দেহ করছে। এরই মধ্যে বিভিন্ন মাধ্যমে এনবিআর তাঁদের অবৈধ আয়ের বিষয়ে তথ্য পেয়েছে। এরই ধারাবাহিকতায় তালিকা করা হয়েছে।
এনবিআর জানায়, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আয়কর আইন, ২০২৩ ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর অধীনে কার্যক্রম পরিচালনার মাধ্যমে ফাঁকি দেওয়া করের টাকা আদায়ের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এনবিআরের পক্ষ থেকে এসব তথ্য জানানোর আগে সংস্থার চেয়ারম্যান আবদুর রহমান খান সিআইসির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে এই পাঁচটি শিল্পগোষ্ঠীর গত কয়েক বছরের আয়কর, ভ্যাট, কাস্টমস–সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ করে কর ফাঁকির তদন্ত করতে বলা হয়। এ ছাড়া এসব গোষ্ঠীর মালিকানাধীন প্রতিষ্ঠানের আমদানি–রপ্তানি পর্যালোচনা করাও সিদ্ধান্ত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
সিআইসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আপাতত এই শীর্ষ পাঁচ গ্রুপের কর ফাঁকির বিষয়টি দেখব। এর সাথে তাদের পরিবারের সদস্যরাও রয়েছেন। ফলে তালিকা একেবারে ছোট নয়। সবার তথ্য পেতে হয়তো তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে। এগুলো যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ প্রক্রিয়া চলমান থাকবে। অন্য আরও অনেকেই এ প্রক্রিয়ার মধ্যে পড়বেন। তাঁদের ব্যপারেও একই ধরবেন ব্যবস্থা নেয়া হবে।’
আরও খবর পড়ুন:

ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
১ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
২ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৯ ঘণ্টা আগে