
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মাটিবোঝাই ট্রাক বসতঘরে ঢুকে চাপা দিলে নাজিম উদ্দিন (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় তাঁর স্ত্রী মতিয়ারা বেগম আহত হয়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বানাইল ইউনিয়নের পাচচামারী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার জামুর্কী ইউনিয়নের চুকুরিয়া এলাকায় অবৈধভাবে লৌহজং নদের পাড় থেকে মাটি নিয়ে ড্রাম ট্রাকটি পাকুল্যা-লাউহাটী সড়কের পাচচামারী গ্রাম হয়ে পশ্চিম দিকে যাচ্ছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে সেটি রাস্তার পাশের টিনের ঘরের বেড়া ভেঙে সামনে থাকা আধা পাকা অপর একটি ঘরের দেয়ালে গিয়ে থেমে যায়। এ সময় টিনের ঘরের ভেতরে শুয়ে থাকা নাজিম উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ট্রাকটি জব্দ করে।
পাকুল্যা এলাকার পিন্টু ও তুষার নামে দুই ব্যক্তি নদের তীর থেকে অবৈধভাবে মাটি কেটে থাকেন বলে জানা গেছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার পর থেকে ট্রাকের চালক পলাতক রয়েছেন। নাজিম উদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২০ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে