
টাঙ্গাইলের ধনবাড়ীতে স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার ধোপাখালি ইউনিয়ন বাজারে তাঁর ওপর হামলা চালানো হয় বলে তাঁর স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান।
নিহত মিজানুর রহমান (৪৫) সান্ডালপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি ধোপাখালি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সবজির পাইকারি ব্যবসা করতেন।
মিজানুরের চাচা মহির উদ্দিনসহ স্থানীয় বাসিন্দারা জানান, মিজানুর ভাইঘাট বাসস্ট্যান্ড জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করে একটি দোকানের সামনে বসেছিলেন। সেখান থেকে তাঁকে ডেকে মসজিদের কাছের একটি গলিতে নিয়ে পিটিয়ে আহত করে পালিয়ে যায় কয়েকজন দুর্বৃত্ত।
আশপাশের লোকজন পরে মিজানুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাঁকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল্লাহ জানান, ময়নাতদন্ত শেষে লাশ পাওয়ার পর স্বজনেরা এ বিষয়ে থানায় অভিযোগ দেবেন বলে জানিয়েছেন। অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনি প্রক্রিয়া নেওয়া হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে