
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নারী ইন্টার্ন চিকিৎসকদের ওয়াশরুমে গোপন ক্যামেরা লাগানোর অভিযোগে রায়হান কবির ইমন নামের এক ইন্টার্ন চিকিৎসককে আটক করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন বিক্ষুদ্ধ চিকিৎসক-কর্মীরা।
এর আগে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও অভিযুক্ত ইমনকে হাসপাতালে অবরুদ্ধ করে রাখেন অন্য ইন্টার্ন চিকিৎসকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট, পুলিশ, ডিবি পুলিশ ও সেনাসদস্যরা উপস্থিত হন।
ইন্টার্ন চিকিৎসকেরা জানান, গতকাল রোববার সন্ধ্যায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ৯০৭ নম্বর ওয়াশরুমে এক নারী চিকিৎসক স্পাই কলম ক্যামেরা দেখতে পান ৷ তিনি ওই ক্যামেরা নিয়ে বের হলে ইন্টার্ন চিকিৎসক ইমন ক্যামেরাটি নিতে ধস্তাধস্তি করেন। তিনি ওই নারী চিকিৎসককে একটি কক্ষে আটকে রাখার চেষ্টা করেন। একপর্যায়ে কলম ক্যামেরাটি ভেঙে ফেলা হয়। গতকাল রাতেই ওই নারী চিকিৎসক যৌন হয়রানির অভিযোগ এনে হাসপাতালের পরিচালক বরাবর লিখিত আবেদন করেন। গত পাঁচ বছর ধরে নারী ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ রয়েছে ইমনের বিরুদ্ধে।
আজ সার্জারি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবু হানিফকে সভাপতি করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন হাসপাতালের পরিচালক। দুপুরে হাসপাতালের কক্ষে বিষয়টি জানার চেষ্টা করা হলে ইমনসহ পরিচালককে তাঁর কক্ষে অবরুদ্ধ করে রাখেন অন্য চিকিৎসকেরা। পুলিশের কাছে সোপর্দের আগে ইমনকে উত্তম-মধ্যম দেন ক্ষুব্ধরা।
নাম প্রকাশ না করার শর্তে এক ইন্টার্ন চিকিৎসক বলেন, ‘আমরা আতঙ্কিত, শঙ্কিত। যদি এর আগে গোপন ক্যামেরায় কারও দৃশ্য ধারণ করে থাকে, তাহলে আত্মসম্মান নিয়ে টানাটানি হতে পারে।’ বিষয়টি গুরুত্বের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন জানান তিনি।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. আব্দুল কুদ্দুছ বলেন, এ ঘটনায় তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। প্রাথমিকভাবে ইমনকে বহিষ্কার করা হয়েছে। ইমনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, অভিযুক্ত ইমনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সংঘটিত ঘটনার পূর্বাপর বিষয় নিবিড়ভাবে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সংবাদ লেখা পর্যন্ত মামলা হয়নি। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
৮ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৪০ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে