
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, দেশের মানুষ পুরোনো রাজনীতির ধারাবাহিকতা আর চায় না। তারা পরিবর্তন চায়, দুর্নীতি ও সন্ত্রাসের অবসান চায়। এই পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে—এমনটাই দাবি করেন তিনি।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ বহুমুখী স্কুলসংলগ্ন মাঠে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মামুনুল হক।
মাওলানা মামুনুল হক বলেন, শাহজালালের পুণ্যভূমি সিলেট আগামী দিনে ইসলামপন্থীদের শক্ত ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত হবে। আজকের জনসভা প্রমাণ করে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার এলাকাও দাঁড়িপাল্লার ঘাঁটিতে পরিণত হয়েছে। তিনি বলেন, অনেকেই বলছেন, এবার ইসলামি দলগুলোকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে চান। এই দেশ শাহজালালের দেশ, আগামী দিনের রাজনীতি হবে বাংলাদেশপন্থী রাজনীতি।
সমাবেশে বক্তব্যে তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান। তাঁর দাবি, হ্যাঁ ভোট বিজয়ী হলে গণ-অভ্যুত্থান সফল হবে এবং জুলাই সনদ বাস্তবায়নের পথ সুগম হবে।
১১ দলীয় নির্বাচনী ঐক্যের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে আলেম-ওলামা ও গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান তিনি।
গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাস্টার আব্দুল আজিজের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাবিবউল্লাহ দস্তগীর ও সহকারী সেক্রেটারি এহতেশামুল আলম জাকারিয়ার যৌথ সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
তিনি বলেন, নির্বাচনে ১১ দলীয় ঐক্য বিজয়ী হলে সিলেটবাসী আগামী দিনের প্রধানমন্ত্রী পাবে। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সিলেটের ছয়টি আসনে জোটের প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বানও জানান।
জনসভায় সিলেট-৬ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন নির্বাচিত হলে আধুনিক ও নিরাপদ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার গড়ার প্রতিশ্রুতি দেন।
সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন নিয়াজী, সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম, সিলেট মহানগর শিবিরের সেক্রেটারি শহিদুল ইসলাম সাজু, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নজরুল ইসলাম, প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল মুমেন জাহেদী ক্যারলসহ স্থানীয় নেতারা।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১১ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৪৩ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে