ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের (হকার) পুনবার্সন কার্যক্রমের পর ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসন করতে অভিযানে নেমেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। আজ সোমবার দুপুর ২টার দিকে নগরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সিসিকের পক্ষ থেকে সতর্ক করে হকারদের নগরভবন লাগোয়া লালদিঘির পাড়ের নির্ধারিত স্থানে স্থানান্তরিত হওয়ার জন্য বলা হয়। নির্দেশ অমান্য করায় কয়েকজন হকারদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।
সিসিকের প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিত দেবের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল একলিম আবদীন ও জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর অংশগ্রহণ করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর জানান, যানজট ও ফুটপাত দখলমুক্ত করতে নগরে ছড়িয়ে—ছিটিয়ে থাকা সব হকারদের নির্ধারিত স্থানে পুনর্বাসন করতে নিয়মিত এ অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে। যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে নির্বাচনি ইশতেহারে নগরবাসীকে প্রতিশ্রুতি দেন মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। তাঁর প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন।
প্রসঙ্গত, গতকাল রোববার সকালে সিলেট নগরে হকারদের নগরভবন লাগোয়া লালদিঘির পাড়ের প্রায় সাড়ে ৪ একর জায়গার ওপর অস্থায়ী মার্কেটে পুনবার্সন কার্যক্রমের উদ্বোধন করে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।
এর আগে, একই দিনে পানির অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ ও বকেয়া বিল আদায় করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে নগরের জেলরোড এবং নয়সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে সিসিক পানি শাখা। অভিযানে ৩ লাখ ৩৭ হাজার ৯০০ টাকা আদায় করা হয়।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে