
খানাদানা-বেতনসহ আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস—মহান মে দিবস পালনের দাবিতে মশাল মিছিল করেছেন সিলেটের হোটেলশ্রমিকেরা। আজ বুধবার সন্ধ্যায় হোটেল শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা নগরীর কীন ব্রিজের উত্তর পাশে জমায়েত হয়ে মশাল মিছিল বের করেন।
মিছিলটি কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার, শহীদ মিনার, চৌহাট্টা ও আম্বরখানা পয়েন্ট হয়ে পুনরায় কোর্ট পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে নেতারা বলেন, মালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
নেতারা আরও বলেন, হোটেল সেক্টরে প্রতিবছর মে দিবস এলে মালিকেরা শ্রমিকদের ছুটি না দেওয়ার জন্য নানা টালবাহানা করে থাকেন। সরকার বিভিন্ন সভা-সেমিনারে শ্রমিকদের ছুটির প্রতিশ্রুতি দিলেও মে দিবসে শ্রমিকদের কাজে যোগদান করাতে নানা অপকৌশল গ্রহণ করেন। শ্রমিকেরা কাজে যোগদান না করলে তাঁদের চাকরিচ্যুত করা হয়, যা দেশের শ্রম আইন পরিপন্থী। শ্রম মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন ও হোটেল শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে চেম্বার্স অব কমার্স ও মালিক সমিতির বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নে মালিক ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন তাঁরা।
নেতারা জানান, আগামীকাল (বৃহস্পতিবার) সকালে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে জেলার সব হোটেল-রেস্টুরেন্ট, সুইটমিট, বেকারি, ফাস্ট ফুডসহ সর্বস্তরের শ্রমিকের উপস্থিতি কামনা করে সমাবেশ শেষ করা হয়।
শ্রমিকনেতা মো. ছাদেক মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের আবুল কালাম আজাদ সরকার, মো. খোকন আহমদ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের রমজান আলী পটু, জাতীয় ছাত্রদলের শুভ আজাদ শান্ত, স মিল শ্রমিক ইউনিয়নের রুহুল আমিন, হোটেল শ্রমিক ইউনিয়নের মো. মনির হোসেন, শাহীন আহমদ, ইমান আলী, জয়নাল মিয়া, রাশেদ আহমদ ভূঁইয়া, সাহাব উদ্দিন, সুনু মিয়া সাগর, মুমিন মিয়া, মো. সাইমন প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের আনোয়ার হোসেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে নিজেকে নিরপেক্ষ দাবি করা ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী মেহেদী সজীব শাখা ইসলামী ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক নির্বাচিত হয়েছেন।
৩০ মিনিট আগে
শিশুটির বাড়ি কুমিরাতে। আর যে জায়গা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে, সেখান থেকে তার বাড়ি অন্তত পাঁচ–সাত কিলোমিটার দূরে। সেখান থেকে শিশুটির একা এত দূর আসা সম্ভব নয়...
১ ঘণ্টা আগে
তিন মাসের বকেয়া বেতনের দাবিতে যশোরে চালডাল ডটকমের কর্মীরা বিক্ষোভ করেছেন। আজ সোমবার যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কের ভেতরে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ বিক্ষোভ করেন তাঁরা। এ সময় পার্কের বাইরে থেকে কর্মীরা ভেতরে প্রবেশ করতে চাইলে কর্তৃপক্ষ প্রধান ফটক বন্ধ করে দিলে ভাঙচুরের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জ সদর উপজেলায় টেন্ডার জমা দেওয়া নিয়ে বিএনপির নেতা-কর্মীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ সোমবার (২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকায় এ সংঘর্ষ হয়। পরে কমপ্লেক্সের বাইরেও সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে