সিলেটে কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃতরা হলেন সিলেট কোতোয়ালি মডেল থানাধীন আশকুড়ি বীরগাঁওর পারভেজের ছেলে সাদি ইসলাম সানি (১৮), ঘাসিটুলার আব্দুল হামিদের ছেলে আবুল মড়ল (১৮), জিয়াউর রহমানের ছেলে নাহিদ আহমেদ রনি (১৮), রিপন তালুকদারের ছেলে রিফাত তালুকদার (১৮) ও আনোয়ার হোসেনের ছেলে জনি আহম্মেদ (১৯)।
পুলিশ জানায়, শনিবার রাতে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানাধীন বাগবাড়ীস্থ তকদীর পয়েন্টস্থ পিডিপি গেটের সামনে থেকে কিশোর গ্যাংয়ের পাঁচ সক্রিয় সদস্যকে আটক করা হয়। তারা নগরীতে বিভিন্ন ছিনতাই ও অপরাধ কাজে জড়িত থাকত বলে জানায় পুলিশ।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৪ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৭ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে