
আন্তবিশ্ববিদ্যালয় হ্যাকাথন প্রোগ্রামিং কোডিং (সামুরাই-২০২৪) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দল ডিফাইন কোডারস। দলের সদস্যরা হলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী নাফি উল্লাহ শাফিন, ১৯-২০ সেশনের শিক্ষার্থী মেহরাজুল ইসলাম ও শাওন মাজিদ।
বাংলাদেশ-জাপান যৌথ ভেঞ্চার কোম্পানিসহ বেশ কয়েকটি জাপানি আইটি কোম্পানির সহযোগিতায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে এই হ্যাকাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪০৭ দল অংশগ্রহণ করে। এর মধ্যে ২৭ বিশ্ববিদ্যালয়ের ৪৬ দল ফাইনাল পর্বে অংশ নেওয়ার সুযোগ পায়। এর মধ্যে শাবিপ্রবির ৭ দল অংশ নেয়।
নিজের অনুভূতি জানিয়ে চ্যাম্পিয়ন দলের সদস্য মেহরাজুল ইসলাম বলেন, ‘এটা বাংলাদেশের সবচেয়ে বড় হ্যাকাথন প্রোগ্রাম ছিল। আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছিলাম। তাই চ্যাম্পিয়ন হওয়ার পর খুব ভালো লেগেছে, যা ভাষায় প্রকাশ করা যায় না। ভবিষ্যতেও দেশ-বিদেশে এমন মেগা ইভেন্টে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের জন্য সুনাম বয়ে নিয়ে আসতে চাই।’
চ্যাম্পিয়নদের অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা, সুশাসন ও অবকাঠামোগত এগিয়ে যাচ্ছে। এতে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে পাস করা শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় সুনামের সঙ্গে কাজ করে আসছে। আমরাও শিক্ষক, শিক্ষার্থীদের সুবিধার্থে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা বাড়িয়েছি, এটা চলমান রয়েছে।’
উপাচার্য আরও বলেন, ‘আগামী কয়েক বছরের মধ্যে এই বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ভালো করবে। এতে আমরা ডিস্টিংগুইশ প্রফেসর নিয়োগ দিয়েছি। এ ছাড়া এপিএ র্যাঙ্কিংয়েও দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছি। আশা করছি ভবিষ্যতে প্রথম হব।’ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন উপাচার্য।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১৭ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে