পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে প্রতিনিয়তই প্রাকৃতিক দুর্যোগ ও অপ্রত্যাশিত বৈশ্বিক দুর্যোগের সম্মুখীন হতে হচ্ছে। যা আমাদের দেশের অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ।’
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমাদের প্রয়োজন এমন সব ইঞ্জিনিয়ারদের যারা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এবং টেকসই উন্নয়নে ভূমিকা রেখে যাবে। যারা দেশের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ডিজাইন এবং স্থাপনা নির্মাণ করতে পারবে।’
আজ বৃহস্পতিবার সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় মিলনায়তনে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের রজতজয়ন্তী অনুষ্ঠানের ‘এক্সিড-২৩’ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এক ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ হিসেবে শাবিপ্রবির সিইই বিভাগ ক্রমবর্ধমান চাহিদার আলোকে দক্ষ ও কর্মঠ ইঞ্জিনিয়ার তৈরিতে ভূমিকা রেখে আসছে।’
শাবিপ্রবির ইঞ্জিনিয়াররা বাংলাদেশসহ বিশ্বের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকারের মেগা প্রকল্প ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্প, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ, যমুনা সেতু নির্মাণ প্রকল্প, ঢাকা শহরের চারপাশে বৃত্তাকার রেলপথ নির্মাণ, ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ে ও পায়রা সেতু নির্মাণসহ বিভিন্ন টেকসই পরিবেশ প্রকল্পে এই বিভাগের গ্র্যাজুয়েটরা তাঁর দক্ষতার পরিচয় দিয়ে আসছেন।’
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ইমেরিটাস অধ্যাপক মো. শামীম জেড বসুনিয়া, শাবিপ্রবির অ্যাপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন মো. আরিফুল ইসলাম। এ ছাড়া পুরো অনুষ্ঠানের সভাপতি হিসেবে সিইই বিভাগের অধ্যাপক মো. মিজবাহ উদ্দিন ও আহ্বায়ক হিসেবে অধ্যাপক মো. ইমরান কবির দায়িত্ব পালন করেন।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১২ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২৬ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে