
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সেনাবাহিনীর পৃথক দুটি অভিযানে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের বাজারমূল্য প্রায় ১ কোটি ৩৯ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা।
গতকাল শুক্রবার রাতে ২৭ বীর ব্যাটালিয়নের দুটি টিম এ অভিযান চালায়। রাত ৮টা ২৫ মিনিটে ক্যাপ্টেন মাহমুদ-বিন-মাহফুজ সাইফের নেতৃত্বে লামা ফতেপুর গ্রামে অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে ভারতীয় পণ্যসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় একটি মিনি ট্রাকও জব্দ করা হয়।
এর দুই ঘণ্টা পর রাত ১০টা ১০ মিনিটে ক্যাপ্টেন ইফাতুর রহমান আফ্রিদের নেতৃত্বে লাফনাউট গ্রামে আরেকটি গোডাউনে অভিযান চালানো হয়। সেখানে ভারতীয় বিভিন্ন প্রসাধনসামগ্রী জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন গোয়াইনঘাট উপজেলার লামা ফতেপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে মো. হানিফ আহমদ এবং নারায়ণপুর গ্রামের আহমদ আলীর ছেলে জুমান আহমদ। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে স্ক্রিন সাইন ক্রিম, স্কিন ব্রাইট ক্রিম, ক্লপ জি ক্রিম, জিলেট ব্লেড ও ভারতীয় লেহেঙ্গা।
অভিযান শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে জব্দকৃত পণ্য ও আটক ব্যক্তিদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ৪৮-বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

পুঠিয়ায় গণপিটুনিতে ডাকাত দলের সদস্য নিহতের ঘটনায় তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আজ সোমবার পুঠিয়া থানা-পুলিশ বাদী হয়ে মামলাটি করে। একই সঙ্গে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আরও একটি মামলা করা হয়েছে।
১৯ মিনিট আগে
চাঁদপুরের কচুয়া উপজেলার বেরকোটা গ্রামে নিখোঁজের পরের দিন নাদিয়া আক্তার (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। আজ সোমবার (২ মার্চ) বেলা ১১টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করেন স্বজনেরা।
৩৮ মিনিট আগে
সাতক্ষীরার শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল মনিরের ওপর হামলার অভিযোগ উঠেছে যুবদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ-সংলগ্ন প্রেসক্লাব ভবনে এই হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা তাঁকে মারতে মারতে ভবনের বাইরে নিয়ে যায়। খবর পেয়ে শ্যামনগর থানার পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে...
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জ শহরের আলোরমেলা থেকে উম্মে সিজ্জিল ইফতি (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, গৃহবধূ আত্মহত্যা করে থাকতে পারেন।
১ ঘণ্টা আগে