সিলেটের জৈন্তাপুরে রাংপানি নদী থেকে অবৈধভাবে বালু তোলার সময় নদীর পাড় ভেঙে বালুচাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে জৈন্তাপুর থানাধীন ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া আদর্শগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত যুবকের নাম আব্দুর রহমান (২৫)। তিনি আব্দুল করিমের ছেলে এবং আসামপাড়া আদর্শ গ্রামের বাসিন্দা। তিনি পেশায় পরিবহনশ্রমিক।
জানা যায়, রাংপানি নদীর তীরবর্তী মিনাটিলা সীমান্তের ৩০০ ফুটের মধ্যে অবৈধভাবে বালু উত্তোলনের সময় তিনি সেখানে অবস্থান করছিলেন। হঠাৎ বালুর স্তূপ ধসে পড়লে ওই যুবক বালুর নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করার আগে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। পরবর্তীকালে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, ‘অবৈধ বালু উত্তোলনের সময় নদীর পাড় ভেঙে বালুচাপায় এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৯ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে