সিলেটের বিশ্বনাথে খালের পানিতে ডুবে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার নকিখালী এলাকায় লিলু মিয়ার কলোনিতে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম ফাহিমা। সে বানিয়াচং থানার যাত্রাবাসা গ্রামের আবিদুর ইসলাম সাগরের মেয়ে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ওই শিশু পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে একটি খালের পাড়ে খেলতে গিয়ে হঠাৎ করে পা পিছলে খালে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি শেষে পরিবারের লোকজন খালের পানিতে তার লাশ ভেসে উঠতে দেখে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আবিদুর ইসলাম সাগর জানান, তিনি দীর্ঘদিন ধরে এ কলোনিতে বাস করছেন। সকাল ১০টার দিকে তার মেয়ে ফাহিমাকে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করেন। পরে বেলা ১১টার দিকে কলোনির পাশে খালে মেয়ের লাশ ভেসে উঠতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মামুন মিয়া বলেন, শিশু ফাহিমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত পানিতে পড়ে শিশুর কোনো খবর পাইনি, তবে খবর নিয়ে দেখছি।’

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে