সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে শাকিল আহমদ (২১) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আজ রোববার উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ডোনা সীমান্তবর্তী ১৩৩৪ নম্বর মেইন পিলারসংলগ্ন ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
নিহত শাকিল ডোনা পাত্তিছড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি গত সপ্তাহে বিয়ে করেছেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, শাকিলসহ দুজন আজ রোববার দুপুরে ডোনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের মেঘালয় রাজ্যের ডোনা খাসিয়াপুঞ্জিতে প্রবেশ করে সুপারি পাড়তে যান। এ সময় অস্ত্রধারী খাসিয়ারা তাঁদের ওপর গুলি করলে শাকিল গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে সহযোগীরা বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসেন। পরে গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে ১৯ বিজিবির অধিনায়ক মো. জুবায়ের আনোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘ভারতের অভ্যন্তরে ৫০০ গজ ভেতরে খাসিয়াদের গুলিতে আহত হয়ে শাকিল নামের এক যুবক মারা গেছে। ওখানে পাহারাদার ছিল, তাদের সঙ্গে ধাক্কাধাক্কি করতে গিয়ে গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় বর্ডারে ঢোকে। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যায়।’
এ বিষয়ে কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার বলেন, ‘আজ দুপুরে শাকিলসহ আরও দুজন ডোনা সীমান্তে ১৩৩৪ পিলারের কাছাকাছি জায়গায় ভারতীয় সুপারি আনতে গেলে খাসিয়ারা তাদের লক্ষ করে গুলি চালায়। এতে শাকিল গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশ সীমানায় এসে মাটিতে পড়ে। পরে তার সহযোগীরা সিলেটে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু বরণ করে। বর্তমানে তার মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে আছে।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৬ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪০ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে