সিলেটে বিশ্ব বেতার দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে বেতার দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে এক র্যালি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী। তিনি বলেন, বাংলাদেশ বেতার একটি ইতিহাস ও ঐতিহ্য। মহান মুক্তিসংগ্রামে বেতারের উল্লেখ্যযোগ্য ভূমিকা রয়েছে।
১৯৯১ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়, বেতারের ভূমিকা স্মরণ করে তিনি বলেন, ‘সেই সময়ে বেতারের বার্তা, অনেক মানুষের জীবন রক্ষা করেছে। সময়ের আবর্তে আজকে বেতার বিভিন্ন মুখী চ্যালেঞ্জের মোকাবিলা করে মানুষের কাছে পৌঁছেছে।’
বেতারের উপস্থাপক নাজমা পারভিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। বাংলাদেশ বেতারের আঞ্চলিক প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রবীণ সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, বিশিষ্ট গীতিকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামসুল আলম সেলিম, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. একে এম দাউদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, উপ-বার্তা নিয়ন্ত্রক সঞ্জয় সরকার, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত গুণী শিল্পী সুষমা দাস, বাংলাদেশ বেতারের উপ-আঞ্চলিক পরিচালক সৈয়দ জাহিদুল ইসলাম, মো. আবদুল হক, পবিত্র কুমার দাস, উপ-বার্তা নিয়ন্ত্রক সঞ্জয় সরকার, সহকারী পরিচালক প্রদীপ চন্দ্র দাস ও মো. দেলওয়ার হোসেন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রশীদ রেনু, সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, দৈনিক পুণ্যভূমির সম্পাদক আবু তালেব মুরাদ এবং সিলেটের গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, পদস্থ সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, বাংলাদেশ বেতারের কর্মকর্তা/কর্মচারী, শিল্পী ও কলাকুশলীগণ।
ইউনেস্কো ঘোষিত বিশ্ব বেতার দিবসের এবারের প্রতিপাদ্য ‘শতাব্দী জুড়ে তথ্য, বিনোদন ও শিক্ষা বিস্তারে বেতার’। এই স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৯ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১৯ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে