
ঢাকা: বর্তমান করোনা মহামারির কারণে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ বজায় রাখার জন্য ১০,০০০ লিটার অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া এ হাসপাতালকে ৯০০ থেকে ২০০০ বেডে উন্নীতকরণেরও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সভাপতিত্বে গতকাল ভার্চ্যুয়ালে অনুষ্ঠিত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ষষ্ঠ সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, এ সময় সিলেটের শাহী ঈদগাহ সংলগ্ন সংক্রামক ব্যাধি হাসপাতাল চত্বরে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় ইউনিট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তর স্থান পরিদর্শন করে ভবন নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নিবে বলে সভায় জানানো হয়। সভায় এ হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহারকে উৎসাহিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৭টি অ্যাম্বুলেন্স রয়েছে। বেসরকারি অ্যাম্বুলেন্সের তুলনায় এ হাসপাতালের অ্যাম্বুলেন্সের খরচ অনেক কম। স্বল্পমূল্যের সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহারের সুযোগের বিষয়টি সাধারণ মানুষ জানে না। এ ছাড়া হাসপাতাল চত্বরে একই সাথে পাঁচটির বেশি বেসরকারি অ্যাম্বুলেন্স না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, সিলেট বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ২০০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণের বিষয় প্রক্রিয়াধীন আছে।
এ সময় ভার্চ্যুয়াল সংযুক্ত ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সদস্য সেলিমা মোমিন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক এবং এ ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৮ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
১২ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
৩১ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে