সিলেটে হামে আক্রান্ত চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সিলেটে এটিই প্রথম মৃত্যু।
মারা যাওয়া শিশুর নাম সৈয়দ নূরে আলম শামীম। তার বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়।
স্বাস্থ্য বিভাগ সিলেটের সহকারী পরিচালক নূরে আলম শামীম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদিন আগে হাম ও হৃদ্যন্ত্রের জটিলতা নিয়ে শিশুটিকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিউ) রাখা হয়। আজ বেলা ১টায় ওসমানী হাসপাতালের পিআইসিইউতে ওই শিশুর মৃত্যু হয়।
এদিকে, ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ছয়জন রোগীর হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে ৪৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। সব মিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১০১ জন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে সর্বোচ্চ ৬২ জন সিলেটের শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে ভর্তি আছে। বিভাগে এ পর্যন্ত মোট ৩৭ জন রোগীর হাম শনাক্ত হয়েছে।
রোগী বৃদ্ধির প্রেক্ষাপটে ওসমানী হাসপাতালে হাম রোগীদের জন্য আলাদা আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে। আজ থেকে ১০ শয্যার এই ইউনিট চালু করা হয়।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
৯ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৪১ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে