
সিলেটের গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে সাহেল শাহরিয়ার নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) ভোররাতে গোয়াইনঘাট-রাধানগর রাস্তার পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। সাহেল উপজেলার পশ্চিম আলিরগাঁও ইউনিয়নের পূর্ণানগর গ্রামের মুজিবুর রহমানের ছেলে।
প্রাথমিক অবস্থায় স্থানীয়রা দাবি করছেন, সাহেল হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তবে কী কারণে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সে বিষয়ে এখনো জানা যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাহেল ভোররাতে মোটরসাইকেল যোগে গোয়াইনঘাট থেকে রাধানগর যাওয়ার পথে আলমনগরের কাছে গেলে দুষ্কৃতকারীরা তার ওপর হামলা চালিয়ে আহত অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ সময় সাহেলের দেহে একাধিক ক্ষত চিহ্ন দেখা গেছে।
বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, খবর পেয়ে থানা-পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে