
বিএনপি ক্ষমতায় এলে সিলেট বিভাগের উন্নয়ন হয়। এ বিভাগের উন্নয়নে সরকারের দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। বিএনপি যতবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, ততবারই সিলেট বিভাগের উন্নয়ন অন্যান্য সময়ের তুলনায় এগিয়ে গেছে। এবারও সিলেট বিভাগ এগিয়ে যাবে। বিভাগের প্রধান সমস্যাগুলো সমাধানে সব বিভাগের সব মন্ত্রী ও সংসদ সদস্যদের সমন্বয়ে কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে। বলেছেন, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
আজ শনিবার (১৪ মার্চ) দুপুরে সিলেট নগরীর শাহী ঈদগাহ কার্যালয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শাহী ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর সরকার তিনটি মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত একটি টিমের মাধ্যমে নিয়মিত খোঁজখবর রাখছে। ইতিমধ্যে একজনের মরদেহ দেশে আনা হয়েছে এবং বাকিদের মরদেহও পর্যায়ক্রমে দেশে আনা হবে। এ ছাড়া মালদ্বীপে গ্যাস বিস্ফোরণে নিহত শ্রমিকদের মরদেহও সংশ্লিষ্ট দেশের আনুষ্ঠানিকতা শেষে দ্রুত দেশে আনা হবে।
এবারের ঈদের জামাতের প্রস্তুতি সম্পর্কে শাহী ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির মোতোয়ালি আরিফুল হক চৌধুরী জানান, ঈদের জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মুসল্লিদের জরুরি চিকিৎসাসেবার জন্য মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স, সুপেয় পানির ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এবারের ঈদের জামাত সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
শাহী ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক কামরান আহমদ কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে ব্যবস্থাপনা কমিটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ জাহেদ, সহকারী মোতোয়ালি বদরুজ্জামান সেলিম ও আব্দুল মইন কয়সর, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে শাহী ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির মাতোয়ালি থেকে সংসদ সদস্য ও সরকারের মন্ত্রী নির্বাচিত হওয়ায় শাহী ঈদগাহ ব্যবস্থাপনার কমিটির পক্ষ থেকে প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়।

টাঙ্গাইলের সখীপুর বিদ্যুৎ কার্যালয়ের আলোচিত ঠিকাদার ও কার্যক্রম নিষিদ্ধ পৌর স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক অন্তর আহমেদকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১৪ মার্চ) পুলিশ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এর আগে গতকাল শুক্রবার রাত ৯টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নিজ বাসা থেকে...
৮ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেওয়ার জন্য বিভিন্ন পরিবহনের চালকেরা দীর্ঘ লাইন দিয়েছেন। ফিলিং স্টেশনের উভয় পাশে এক কিলোমিটার ছাড়িয়ে গেছে ট্রাক, বাসের সারি। গাড়িচালক ও সহকারীরা প্লাস্টিকের বালতি, কনটেনার নিয়ে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে তেলের জন্য।
১৫ মিনিট আগে
হবিগঞ্জের চুনারুঘাটে খোয়াই নদে ডুবে নিখোঁজ হওয়ার দুই দিন পর দিনমজুর আব্দুল জলিলের (৫০) লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১৪ মার্চ) দুপুরে স্থানীয় লোকজন নদে তাঁর লাশ ভাসমান অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে স্বজনেরা এসে তাঁর লাশ শনাক্ত করেন। আব্দুল জলিল চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের খেতামারা...
২৪ মিনিট আগে
বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহতের ঘটনার তৃতীয় দিনেও থামছে না স্বজনদের আহাজারি। বিভিন্ন স্থান থেকে আসা আত্মীয়স্বজনেরা একে অপরকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ছেন। আর কিছুক্ষণ পরপর সবাই মিলে মোংলা কবরস্থানে যাচ্ছেন নিহত রাজ্জাকের পরিবারের সদস্য ও তাঁদের স্বজনেরা।
২৯ মিনিট আগে