
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী করপোরেশনের রাজস্ব বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখতে ওয়ার্ড সচিবদের প্রতি আহ্বান জানিয়েছেন।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে নগর ভবনের সভাকক্ষে সিটি করপোরেশনের ওয়ার্ড সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নাগরিকেরা বিভিন্ন সেবা নিতে ওয়ার্ড কার্যালয়ে আসেন। ওয়ার্ড সচিবেরা সরাসরি জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকায় তাঁরা কর পরিশোধে জনগণকে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। গৃহকর ও অন্যান্য কর যথাসময়ে পরিশোধে নাগরিকদের সচেতন করতে হবে।
তিনি আরও বলেন, সরকার থেকে প্রাপ্ত উন্নয়ন বরাদ্দ একটি সহায়তা হলেও মূলত সিটি করপোরেশনের কার্যক্রম পরিচালিত হয় নিজস্ব রাজস্ব আয় দিয়ে। তাই রাজস্ব আয় বৃদ্ধি ছাড়া উন্নয়ন কার্যক্রমকে গতিশীল রাখা কঠিন। নগরের উন্নয়ন অব্যাহত রাখতে জনগণকে গৃহকর পরিশোধ এবং ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনায় উদ্বুদ্ধ করার জন্য তিনি ওয়ার্ড সচিবদের প্রতি অনুরোধ জানান।
সভায় ওয়ার্ড সচিবেরা ওয়ার্ড পর্যায়ের কার্যালয়ের অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন দাবি উত্থাপন করেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত গ্রহণের আশ্বাস দেন সিসিক প্রশাসক।
সিটি করপোরেশনের সচিব মো. আশিক নূরের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. একলিম আবদীন এবং নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস। সিটি করপোরেশনের ৪২টি ওয়ার্ডের সচিবেরা সভায় উপস্থিত ছিলেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে