সিলেটে প্রায় ৪০ বছর পর রাধা-মাধব মন্দিরের ৬ শতাংশ জমি উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সিলেটের ওসমানী মেডিকেল রোড এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে এই জমি উদ্ধার করা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিতি ছিলেন।
উচ্ছেদ অভিযানকালে প্রশাসন বুলডোজার দিয়ে জমির ওপর গড়ে তোলা অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, জমিটি দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকায় মন্দির কর্তৃপক্ষ নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি প্রশাসনের নজরে আনে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ বলেন, সরকারি নথি ও প্রামাণ্য কাগজপত্র যাচাই করে দেখা গেছে, জমিটি রাধা-মাধব মন্দিরের নিজস্ব সম্পত্তি। আইন অনুযায়ী বেদখল অংশ উচ্ছেদ করে প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৫ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৮ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে