Ajker Patrika

সিলেটে দিনব্যাপী ‘ছিলটি লোক উৎসব-২০২৬’ আয়োজন

সিলেট প্রতিনিধি
সিলেটে দিনব্যাপী ‘ছিলটি লোক উৎসব-২০২৬’ আয়োজন
সিলেট নগরীর ঐতিহ্য চত্বর প্রাঙ্গণে ছিলটি লোক উৎসবের আয়োজন করা হয়। ছবি: আজকের পত্রিকা

সিলেটের আবহমানকালের শিকড়ের সংস্কৃতিকে উজ্জীবিত করতে এবং ছিলটি নাগরী ভাষায় সাহিত্য ও সংস্কৃতিচর্চার মাহাত্ম্য বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে ‘ছিলটি লোক উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ছিলটি নগরীর ঐতিহ্য চত্বর (আলী আমজাদের ঘড়ি ও কিনব্রিজ চাঁদনীঘাট, সারদা হল) প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের পর্দা ওঠে। আর চলবে রাত ১০টা পর্যন্ত।

হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. জহিরুল ইসলাম অচিনপুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম।

উদ্বোধক হিসেবে বক্তব্য দেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। স্বাগত বক্তব্য দেন হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সোলেমান হোসেন চুন্নু।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘সিলেটের রয়েছে হাজার বছরের সাংস্কৃতিক ঐহিত্য। এই অঞ্চল নিজস্ব ভাষা ও সংস্কৃতিতে সমৃদ্ধ। মরমি সাধক হাছন রাজা, শাহ আব্দুল করিম, রাধা রমনসহ অসংখ্য সাধক সিলেটের লোক ঐহিত্য ও সংস্কৃতিকে গৌরবোজ্জ্বল করেছেন। ছিলটি ভাষা ও সংস্কৃতিচর্চার মাধ্যমে আমরা আমাদের আত্মপরিচয় ও শিকড়ের সন্ধান খুঁজে পাই।’ বক্তারা আরও বলেন, ‘বর্তমানে সিলেটের আদি ভাষা ও সংস্কৃতি পরিবর্তিত হয়ে যাচ্ছে এবং আমরা মানবিক, ধর্মপরায়ণ ও অসাম্প্রদায়িক চেতনার সমাজ থেকে দূরে সরে যাচ্ছি। এ থেকে উত্তরণের জন্য সিলেটের আবহমানকালের মরমি সুফিবাদী দর্শন দ্বারা লালিত ভাষা ও সংস্কৃতির চর্চা বাড়াতে হবে এবং তরুণ প্রজন্মের কাছে তা তুলে ধরতে হবে। আমাদেরকে হৃদয়ে ধারণ ও চর্চার মাধ্যমে বিশ্বের দরবারে সিলেটি ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি এম এ হান্নান, বিশিষ্ট সঙ্গীতজ্ঞ হিমাংশু বিশ্বাস, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেটের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সিলেট জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সাবেক শিক্ষা অফিসার পুলিন রায়, প্রবাসী শিল্পী শাহ আলম।

আরও উপস্থিত ছিলেন মো. জাকির হোসেন, কামারুজ্জামান রুনু, আসাদুজ্জামান নূর, এম কামরুল চৌধুরী, মোহাম্মদ মোশতাক চৌধুরী, সাহেদ মোশাররফ, শাহ মো. আলী রব, আহমেদুর রহমান ইকবাল, আমির উদ্দিন পাবেল, সফিক মিয়া, মো. আলা উদ্দিন হোসেন শাহ, সৈয়দ নিয়াজ, ফেরদৌস আহমদ, লোকমান আলী, মাসুদা সিদ্দিকা রুহি, কামরুজ্জামান মাসুম, মো. কামাল, সাইফুল ইসলাম রাসেল, গোলাম শাহরিয়ান আনু, এম এ হাফিজ, শাহান উদ্দিন নাজু, এসএমএ মাছুম খান, এজাজুল হক এজাজ, সামির আহমদ, শিপলু রাহাত, জহির চৌধুরী, মো. কামাল, বেলাল আহমদ মুরাদ, সৈয়দ আব্দুল্লাহ আল হাসান, ওবায়দুল হক মুন্সি, সাখাওয়াত হোসেন পীর, শাহ আলম চৌধুরী মিন্টু, এম রহমান, মো. ফয়সল, সায়েম আহমদ, শাহ আলমগীর, সেলিম মিয়া, আব্দুল্লাহ সিদ্দিক দিপু প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিটকয়েনে বিলিয়ন ডলারের ধরা খেয়েছে ট্রাম্প পরিবার

জামুকা সংশোধনে বিল পাস, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন

নীরবতার চরম মূল্য: ভারতের উচ্চাকাঙ্ক্ষা যেভাবে হারিয়ে গেল উপসাগরীয় অঞ্চলে

কর্মস্থল খাগড়াছড়ির পানছড়ি, চিকিৎসাসেবা দেন টাঙ্গাইলের ক্লিনিকে ক্লিনিকে

‘বিসিবিতে স্ত্রী কোটায় রাখা হয়েছে রাশনা ইমামকে’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত