দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাল ভোটের অভিযোগ এনে সিলেট-৪ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী আবুল হোসেন ভোট বর্জন করেছেন। আজ রোববার (৭ জানুয়ারি) বেলা ১টায় ফেসবুকে লাইভ ভিডিওর মাধ্যমে এই ঘোষণা দেন তৃণমূল বিএনপির এই প্রার্থী।
নির্বাচন বর্জনের বিষয়ে তৃণমূল বিএনপির প্রার্থী আবুল হোসেন বলেন, ‘অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে প্রার্থী হয়েছিলাম। এই আসনের পাথর কোয়ারিগুলো খুলে দিয়ে মানুষের দীর্ঘদিনের কষ্ট দূর করতে চেয়েছিলাম। কিন্তু ভোটের দিন নৌকা মার্কার সমর্থকেরা গণহারে জাল ভোট দিয়েছেন। একই সঙ্গে আমার এজেন্টদের বের করে দিয়েছেন ভোট কেন্দ্র থেকে। নির্বাচনের আগে নির্বাচন কমিশন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বললেও প্রশাসনের নির্লজ্জ পক্ষপাতিত্বের কারণে নির্বাচন সুষ্ঠু হওয়ার পরিবেশ আর থাকেনি। তাই আমি ভোট বর্জন করলাম।’
আবুল হোসেন আরও বলেন, ‘সিলেট-৪ আসনের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার ভোটারদের কাছে আমি কৃতজ্ঞ। নির্বাচনী এলাকার এই ভোটাররা আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন। তাদের ভালোবাসার এই ঋণ আমার শরীরের চামড়া দিয়ে জুতা বানালেও শোধ হবে না।’
সিলেট-৪ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনজন। তাঁরা হলেন—আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান এমপি ইমরান আহমদ (নৌকা), ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. নাজিম উদ্দিন কামরান (মিনার) এবং তৃণমূল বিএনপির প্রার্থী মো. আবুল হোসেন (সোনালী আঁশ)। সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলা নিয়ে সিলেট-৪ আসন।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৬ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৯ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৯ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে