
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেটকে একটি আদর্শ ও স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সিলেটকে প্রযুক্তি সম্পন্ন স্মার্ট সিটিতে রূপান্তর করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে বিটিআরসি ও আইএসপিএবি এর সঙ্গে নিয়মিত আলোচনা করা হচ্ছে।
আজ বুধবার দুপুরে নগর ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মেয়র আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত ‘‘স্মার্ট বাংলাদেশ’’ নির্মাণের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ আইটি বিভাগ। তথ্য প্রযুক্তির ওপর নির্ভর করে আগামীর স্মার্ট বাংলাদেশ নির্মিত হবে। প্রযুক্তির ক্ষেত্রে সিলেটকে উপযুক্ত নগরী হিসেবে নির্মাণ করা হবে এবং এ ক্ষেত্রেও আমরা সফল হব।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছে বলেই বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। জাতির পিতার রেখে যাওয়া স্বল্পোন্নত দেশকে তিনি উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছেন এবং এই মর্যাদাকে আমরা ধরে রেখেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। আগামীর বাংলাদেশ ২০৪১ সালের উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হবে।’
এ সময় উপস্থিত ছিলেন–বিটিআরসির ডাইরেক্টর জেনারেল ব্রিগেডিয়ার মো. খলিলুর রহমান, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী ইফতেখার আহমদ চৌধুরী, নির্বাহী প্রকৌশলী নুর আজিজুর রহমান, আইএসপিএবি এর সহ—সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, নাইসুজ্জামান নাইম, শাহ আহমেদ রকিবসহ সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৮ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪২ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে