মৌলভীবাজারের কমলগঞ্জে বাড়ির কাজে মাটি আনতে গিয়ে টিলা ধসে চাপা পড়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মাটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়েছেন তার ফুপু। আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে বাঘাছড়া চা বাগানের ১১ নম্বর সেকশনে এ ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রীর নাম—রিপা বুনার্জী (১৪)। সে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়া চা বাগানের দক্ষিণ লাইন এলাকার শ্যামল বুনার্জীর মেয়ে। সে ইসলামপুর পদ্মা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ত।
স্থানীয়রা বলছে, শুক্রবার বিকেলে ৪টার দিকে তার দুই ফুপু জ্যোতিকা বুনার্জী ও সবিতা বুনার্জীর সঙ্গে বাড়ির কাজের জন্য মাটি আনতে বাঘাছড়া চা বাগানের ১১ নম্বর সেকশনে যায়। সেখানে পাহাড়ের টিলার নিচে খনন করার একপর্যায়ে মাটি ধসে পড়লে রিপা ও তার ফুপু জ্যোতিকা নিচে চাপা পড়ে।
এ সময় সবিতা বুনার্জী তাদের উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হয়ে দৌড়ে এলাকায় খবর দেন। পরে পৌনে ৫টায় এলাকাবাসী ধসে পড়া মাটির নিচ থেকে তাদের উদ্ধার করে। তবে ততক্ষণে রিপা সেখানে মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় জ্যোতিকা বুনার্জীকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
এ সব তথ্য নিশ্চিত করে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘কিশোরী ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৫ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৯ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪৩ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে