
সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের অভিযানে চার নম্বর বাংলাবাজারের রাংপানি নদীতে ১০টি বারকি নৌকা ধ্বংস ও বালুভর্তি তিনটি ট্রাক আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় জৈন্তাপুর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেবের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১০টি বারকি নৌকা করাত দিয়ে কেটে ধ্বংস করা হয়। এ ছাড়া অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের দায়ে তিনটি ট্রাক আটক করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ৪৮ বিজিবির সদস্য ও জৈন্তাপুর মডেল থানা-পুলিশের দুটি টিম।
অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব বলেন, ‘আমরা নিয়মিত উপজেলাজুড়ে পরিবেশ আইনে অভিযান পরিচালনা করে আসছি। আজকে রাংপানি নদীতে অভিযান পরিচালনা করে ১০টি বারকি নৌকা ধ্বংস করা হয়েছে, বালুভর্তি তিনটি ট্রাক আটক করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত আছে।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২১ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৫ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে