
ইংল্যান্ডের চেস্টার সিটির কাউন্সিলর থেকে লর্ড মেয়র হিসেবে নিযুক্ত হয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার মেয়ে শিরিন আক্তার। তিনি চেস্টারের ৮০৮ তম লর্ড মেয়র এবং প্রথম হিজাব পরা মুসলিম নারী লর্ড মেয়র হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন।
শিরিন আক্তারের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের উত্তর ধর্মদা গ্রামে। তাঁর এই সাফল্যে পৈতৃক বাড়ি বিশ্বনাথ এবং বর্তমান বসবাস স্থান ইংল্যান্ডের ওল্ডহ্যাম এবং চেস্টার সিটির বাংলাদেশি কমিউনিটিতে আনন্দের বন্যা বইছে। শিরিন নর্থ ইংল্যান্ডের চেস্টার সিটিতে বসবাস করছেন।
জানা গেছে, শিরিন আক্তার ২০২৩ সালে লেবার পার্টির প্রার্থী হিসেবে চেস্টার সিটির আপটন ওয়ার্ড থেকে প্রথম বাংলাদেশি হিসেবে কাউন্সিলর নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেন। এর পরের বছর তিনি ওই কাউন্সিলের ডেপুটি লর্ড মেয়র নির্বাচিত হন। চলতি মে’র ২৩ তারিখ তাঁকে পূর্ণ লর্ড মেয়র হিসেবে নির্বাচিত করা হয়।

ইংল্যান্ডের ওল্ডহ্যাম শহরে জন্মগ্রহণকারী শিরিন আক্তারের বাবার নাম শাহ হুশিয়ার আলী ও মাতা পারভীন বেগম। সাত ভাই-বোনের মধ্যে তিনি তৃতীয় সন্তান। শিরিন আক্তার সিলেটের বিশ্বনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই বছর অধ্যয়ন করেন। এরপর যুক্তরাজ্যের ওল্ডহ্যাম শহরেই তাঁর শিক্ষাজীবন কাটে। সেখানেই তিনি মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। এরপর তিনি চেস্টার সিটির বাসিন্দা ব্যবসায়ী সুন্দর আলী রাজের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ও স্থায়ীভাবে সেই শহরেই বসবাস করতে থাকেন। তাঁদের দুই ছেলে-মেয়ে রয়েছে।
চেস্টার, ইংল্যান্ডের একটি ঐতিহাসিক শহর। বর্তমানে চেশায়ার ওয়েস্ট অ্যান্ড চেস্টার কাউন্সিলের আওতাধীন একটি ইউনিটারি অথোরিটি হিসেবে পরিচালিত হচ্ছে। এই কাউন্সিল জেলা এবং কাউন্টি উভয় প্রশাসনিক দায়িত্ব পালন করে। যদিও এটি চেশায়ারের আনুষ্ঠানিক কাউন্টি হিসেবে বিবেচিত হয়, তবে চেস্টার শহরটি একটি স্বতন্ত্র প্রশাসনিক অঞ্চল হিসেবে পরিচালিত হয়।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১০ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৪১ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে