
হবিগঞ্জের বাহুবল উপজেলা বিএনপি সভাপতি ফেরদৌস আহমদ চৌধুরী তুষার জামিনে মুক্তি পেয়েছেন। আজ সোমবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানজিলা রহমান তানিন তাঁর জামিন আবেদন শুনানি শেষে আগামী ধার্য তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করেন। বেলা ১১টার দিকে তাঁকে আদালতে হাজির করা হয়।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে তাঁর বিরুদ্ধে দণ্ডবিধির ১৮৯, ৫০৪, ৫০৬ ধারাসহ টেলিকমিউনিকেশন অধ্যাদেশ, ২০২৬-এর ৫০ ধারায় মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পরিদর্শক সোহেল রানা।
উল্লেখ্য, বাহুবল থানার ওসিকে মোবাইল ফোনে অশালীন ভাষায় গালিগালাজ করার অভিযোগে গতকাল রোববার দুপুর ১২টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার নিজ বাসা থেকে তাঁকে আটক করে ডিবি পুলিশ।
এর আগে গত শনিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে বাহুবল থানার ওসির উদ্দেশে গালিগালাজের একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। অডিওটি দ্রুত ভাইরাল হলে বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্তে নিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে।
এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এনামুল হক সেলিম বলেন, ‘আদালত ফেরদৌস আহমদ চৌধুরী তুষারকে জামিন দিয়েছেন। আমরা আদালতের প্রতি কৃতজ্ঞ এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে