
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে পারিবারিক জমিসংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত হয়েছেন। নিহতের নাম মজিবুর রহমান (৬০)। বুধবার (১৬ জুলাই) রাতে উপজেলার চরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মজিবুর রহমান ও অভিযুক্ত লুৎফুর রহমান আপন ভাই। তাঁরা চরগাঁও গ্রামের কামরু মুন্সির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার এশার নামাজের সময় মজিবুর রহমান বাড়ির পাশের মসজিদে যান। তিনি নামাজরত অবস্থায় থাকাকালে তাঁর বড় ভাই লুৎফুর রহমান মসজিদে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে তাঁর ওপর হামলা চালান। এতে গুরুতর আহত হয়ে মজিবুর রহমান ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর মৃত্যু হয়।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার পরপরই বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত লুৎফুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৫ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৯ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে